বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে মংগলবার রাতে ২৪টি স্বর্ণেরবার সহ বাকিবিল্লাহ নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ভারতে পাচারকালে স্বর্ণগুলো জব্দ করে বিজিবি।
আটক স্বর্ণ পাচারকারী বাকিবিল্লাহ (২৬) বেনাপোলের বালুন্ডাগ্রামের ওহাব আলীর ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সেলিম রেজা জানান, তিনি জানান, বেনাপোল সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আমড়াখালি এলাকায় একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে বাকিবিল্লাহকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২ কেজি ওজনের ২৪টি স্বর্নের বার জব্দ করে। আটক স্বর্নের মূল্য ২ কোটি টাকা বলে বিজিবি জানায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর সরকারী ট্রেজারী শাখায় জমা দেয়া হয়েছে।











































