Home আঞ্চলিক বাগেরহাটে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা

বাগেরহাটে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা

2


বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দেয়। এতে কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার, টেবিল, বিএনপির নেতাকর্মীদের ছবি, ফ্যান ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। কার্যালয়ের দেওয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লিখেছে অগ্নিসংযোগকারীরা।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যানচলাচলের ব্যহত করার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল বলেন, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে। গাছও ফেলেছে শ্রীঘাট এলাকায় রাস্তার ওপর নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আছে বলে জানান এই বিএনপি নেতা।বিএনপির রাজনৈতিক কর্মসূচি

এদিকে বুধবার রাতে উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ-সংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একদিন আগে মঙ্গলবার রাতে বাগেরহাট জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হীরুর বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এছাড়া বাগেরহাট জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আকনের বাড়ি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ও শহরের হাড়িখালি এলাকায় শেখ জীবন নামে আওয়ামী লীগ কর্মীর বাড়িতে আগুন দেওয়া হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মোটরসোইকেলে কয়েকজন লোক এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে একটি পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্বৃত্তদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীঘাট এলাকায় গাছ ফেলার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে বলে জানান তিনি।

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে বিএনপি নেতা মো. মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসন নিরাপদ স্থানে পৌঁছেছেন।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলাম। পথে কয়েক জায়গার রাস্তায় গাছ ফেলানো ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় এসেছি। ঘোনাপাড়া আশপাশে থাকা অবস্থায় অস্ত্রধারী একটি দল আমাদের গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে তারা গাড়ি ভাঙচুর শুরু করে। আমাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ছিনিয়ে নেয়। মুঠোফোন ও মানিব্যাগ চেক করে। আমাদের মারধর করে তারা। একপর্যায়ে আমাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও, মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পায়। সন্ত্রাসীরা বিএনপি বিএনপি করে চিৎকার করে। এক পর্যায়ে মনিরুল হক ফরাজিকে ওরা ধরে নিয়ে যায়। গাড়ি ফেলে আর আমি ও গাড়িচালক কোনোভাবে জীবন নিয়ে ফিরে এসেছি।