ঢাকা অফিস।।
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।











































