Home Lead খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

16

স্টাফ রিপোর্টার।।

প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ক্রীড়া আসরের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এ উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান।

এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে যান। সেখানে তিনি হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান।

সার্কিট হাউজ থেকে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে যান এবং বিকেলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেন।