Home খেলাধুলা রোনালদোর ছেলে এবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে

রোনালদোর ছেলে এবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে

3

স্পোর্টস ডেস্ক।।

বাবা ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরাদের একজন। তার পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে ধীরে ধীরে এগিয়ে চলেছেন ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রও। এবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার।

পর্তুগালের কোচ ফিলিপে রামোসের ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা হয়েছে ১৬ বছর বয়সী রোনালদো জুনিয়রের। উয়েফা অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলবে পর্তুগাল। আগামী ১১ নভেম্বর অ্যান্ডোরা, ১৪ নভেম্বর বুলগেরিয়া ও ১৭ নভেম্বর সার্বিয়ার মুখোমুখি হবে দলটি।

পর্তুগালের বয়সভিত্তিক ফুটবলে রোনালদো জুনিয়রের যাত্রা শুরু গত বছরের মে মাসে। প্রথমবার ডাক পান অনূর্ধ্ব-১৫ দলে। এরপর সুযোগ পান অনূর্ধ্ব-১৬ দলে। দুই বয়সভিত্তিক দলে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে করেছেন ৫ গোল।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের যুব দলে খেলছেন রোনালদো জুনিয়র। পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পাওয়া তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। এবার নতুন এই পর্যায়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।