Home আঞ্চলিক বিডিবিএল ভবনের পেছনে যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বিডিবিএল ভবনের পেছনে যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

29


স্টাফ রিপোর্টার।।
নগরীতে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খুলনা সদর থানাধীন বিডিবিএল ভবনের পেছনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক পথচারী তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


আহত যুবকের নাম মো. বেলাল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে তিন থেকে চারজন যুবক বিডিবিএল ভবনের পেছনে বেলালের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পরে এক পথচারী রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর বুক ও পেটসহ শরীরের অন্তত তিনটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।


ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হামলার কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত প্রয়োজন।