ঢাকা অফিস।।
পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ। এসব ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
মামলাগুলোতে প্রায় চার হাজার জনকে আসামি করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) শিল্পাঞ্চল পুলিশের এসপি (পুলিশ সুপার) মো. আমজাদ হোসেন এ তথ্য জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, দায়ের করা তিনটি মামলার মধ্যে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) একটি এবং শিল্পাঞ্চল পুলিশ দুটি মামলা করেছে।
এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে সোমবারও গাজীপুরের দেড় শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
একই দাবিতে আশুলিয়া ও রাজধানীর মিরপুরেও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কারখানার মালিকদের সঙ্গে বৈঠক শেষে বলেন, যেসব শিল্পমালিকের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক পরিচয় ছিল, তাদের কেউ কেউ পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে কাজ করছেন বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে।
শ্রমিক নেতাদের সঙ্গেও বৈঠকে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।











































