Home আঞ্চলিক অপরাধমুক্ত সমাজ গঠনে সংস্কৃতি চর্চার বিকল্প নেই: নজরুল ইসলাম মঞ্জু

অপরাধমুক্ত সমাজ গঠনে সংস্কৃতি চর্চার বিকল্প নেই: নজরুল ইসলাম মঞ্জু

6

স্টাফ রিপোর্টার।।

“সংস্কৃতি মানুষের মনকে উৎফুল্ল ও বিকশিত করে। সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে মানুষ অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে।” শনিবার (১০ অক্টোবর) খুলনা নগরীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সুর-ঝংকার একাডেমি’র উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা, পরিচিতি সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “এক সময় খুলনা নগরীর মোড়ে মোড়ে গান-বাজনা, আবৃত্তি ও অভিনয় নিয়ে মুখরিত থাকত, যা নগর জীবনকে প্রাণবন্ত করে রাখত। কিন্তু আজ সেই নগরী সংস্কৃতিহীনতার এক শুষ্কতায় রূপ ধারণ করেছে।” সুর-ঝংকার একাডেমিকে একটি প্রাচীন ও প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই সংগঠনটি নিয়মিত সংস্কৃতি চর্চার মাধ্যমে খুলনার সাংস্কৃতিক অঙ্গনের সেই হারানো গৌরব ফিরিয়ে আনবে। এই শুভ উদ্যোগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুর-ঝংকার একাডেমির সভাপতি মো. রাজ্জাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ব্রাদার জি. এম. মঈন উদ্দিন এবং সহ-সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বৈদ্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

খুলনা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম, সুর-ঝংকার একাডেমির প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন মো. শহীদুল ইসলাম বিডিএন (অব.) ও তাঁর সহধর্মিণী নাসিমা পারভীন, এবং খুলনা বিএসটিআইয়ের পরিচালক রহিমা তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, সহ-সভাপতি এম. এম. জাফর ইকবাল, কাজী আব্দুল ওহাব, জাহাঙ্গীর শিকদার, মো. নিয়ামত আলী শিকদার, নিয়াজ আহমেদ খান টিপু, মো. জামাল হাওলাদার, মো. নাসির উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. শাহাবুদ্দিন শেখ, মো. আবু তালেব হোসেন ও মো. সালমান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মিশোরী ইসলাম মিশু, সহ-সাংগঠনিক সম্পাদক জোহরা আক্তার লিজা ও সুমাইয়া আক্তার রিপা, অর্থ সম্পাদক শেখ এনামুল কবির (রুবেল), সাংস্কৃতিক সম্পাদক মো. সালাহ্ উদ্দীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক ওয়ালিদ হাসান ও মো. হারুন গাজী, সহ-দপ্তর সম্পাদক ইয়াসমিন আহমেদ অরিন, মহিলা সম্পাদিকা নাসরিন সুলতানা রিপা, সহ-মহিলা সম্পাদিকা রোটা. অঞ্জনা রানী দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলম আরা মুন্নী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এম. ফরিদ রানা, সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুন্সি গাউসুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অভ্যর্থনা সম্পাদক কাউসারী জাহান মঞ্জু, সহ-অভ্যর্থনা সম্পাদক শাহিন শিরিন খান, কার্যনির্বাহী সদস্য নাসরিন আহমেদ, দীপক কুমার দাস, মো. নাসির উদ্দীন, মো. সাকিব আফতাব সুজন, বীমা ব্যক্তিত্ব তালুকদার শহিদুল ইসলাম এবং খান আবু দাউদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুর-ঝংকার একাডেমির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা সম্পন্ন হয়। এরপর আমন্ত্রিত গুণীজনদের সংবর্ধনা প্রদান ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে স্থানীয় ও আমন্ত্রিত সংগীতশিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সুধীজন।