স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীতে জমির গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র ভর্তি একটি লাল রঙের ব্যাগ হারানোর ঘটনায় খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনায় সন্ধানদাতাকে ৫,ই হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী।
জিডি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রূপসা ঘাট এলাকা থেকে শের-এ-বাংলা রোডস্থ রাখাল হাজি বাড়ি যাওয়ার পথে শেখ আবু বক্কার সিদ্দিক (আবু সাহেব) নামের এক ব্যক্তির জমির দলিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র সমেত লাল রঙের একটি ব্যাগ হারিয়ে যায়। সম্ভাব্য অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটির কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৮১, তারিখ: ১০/১০/২০২৬) করেন তিনি।
গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র হারানোর ফলে চরম উৎকণ্ঠায় রয়েছেন ভুক্তভোগী পরিবার। কোনো দয়ালু ব্যক্তি ব্যাগ বা কাগজপত্রের সন্ধান পেলে বা উদ্ধার করে দিলে তাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর: মোবাইল: ০১৬১১-৩৯৭৩২১








































