Home আঞ্চলিক শেখবাড়ির আস্থাভাজন, সাবেক প্যানেল মেয়র টিপু ঢাকায় গ্রেফতার

শেখবাড়ির আস্থাভাজন, সাবেক প্যানেল মেয়র টিপু ঢাকায় গ্রেফতার

119


স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) বিতর্কিত সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১০ েঅক্টোবর) বিকেলে ঢাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
কেএমপি খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া তার আটকের তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাদা পোশাকধারী ব্যক্তিরা তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে খুলনার বিভিন্ন সহিংসতা ও নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে পরিবারকে জানানো হয়।
অনুসন্ধানে জানা যায়, আলী আকবর টিপু খুলনার রাজনৈতিক অঙ্গনে ‘শেখবাড়ির’ অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর তিনি খুলনা থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনে চলে যান। পলায়নকালীন সময়ে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা উসকানিমূলক পোস্ট দিয়ে দলীয় পলাতক কর্মীদের উজ্জীবিত ও সংঘটিত করার চেষ্টা করছিলেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।