Home বিনোদন সাঁতার পোশাকে নজর কাড়লেন পারশা

সাঁতার পোশাকে নজর কাড়লেন পারশা

0


বিনোদন প্রতিবেদক।।

সংগীত ও অভিনয়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন পারশা মাহজাবীন পূর্ণী। ব্যস্ততার ফাঁকে এবার অবকাশ যাপনে মালদ্বীপে অবস্থান করছেন এই তরুণ শিল্পী। সেখানকার নীল জলরাশি, বালুকাবেলা ও সুইমিং পুলে সময় কাটানোর বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

মালদ্বীপের সমুদ্রসৈকতে কখনো বালুকাবেলায়, কখনো সাগরের ঢেউয়ের পাশে দেখা গেছে পারশাকে। পাশাপাশি সুইমিং পুলেও সাঁতার পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর তার নতুন লুক নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। একটি ছবির ক্যাপশনে পারশা লিখেছেন, ‘ঢেউয়ের প্রেমে মুগ্ধ!’

ছবিটিতে দারুণভাবে নজর কেড়েছে এই তরুণো গায়িকা। অন্তত ইনস্টাগ্রামের মন্তব্যবাক্সে ঢুঁ মারলে তাই দেখা যাবে।

ধাপে ধাপে পারশা নিজের ইনস্টাগ্রামে একাধিক ছবি প্রকাশ করেছেন। সাগরপাড়ে বালুর মধ্যে শরীর ছেড়ে দিয়ে লিখেছেন, ‘সমুদ্রের মতো শান্ত, অথচ উত্তাল হলে ততটাই বিধ্বংসী!’
আরও পড়ুন

গান দিয়েই মূলত পরিচিতি পেয়েছেন পারশা মাহজাবীন। ২০১৯ সালে ইউটিউব চ্যানেল খুলে গান কাভারের মাধ্যমে সংগীতচর্চা শুরু করেন তিনি। ২০২১ সালে ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নাটকের ‘দুজন হেরে যাই’ গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে প্লেব্যাকেও যুক্ত হন। পরে ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’ ও ‘যে প্রেম এসেছিল’সহ বিভিন্ন নাটকের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

তবে ২০২৪ সালে ‘চলো ভুলে যাই’ গানটি পারশার ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। নিজের কথা ও সুরে তৈরি গানটি সামাজি মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গানটির মাধ্যমে তরুণ প্রজন্মের শ্রোতাদের কাছে নতুন করে পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে মঞ্চেও নিয়মিত গান করেছেন পারশা।

গানের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা তৈরি করছেন পারশা। প্রবীর রায় চৌধুরীর ‘লাভ লাইন’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর চরকির ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’-তে ঊষা চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। অভিনয়ের পাশাপাশি সংগীতকেই নিজের প্রধান ক্ষেত্র হিসেবে এগিয়ে নিতে চান এই শিল্পী।

২০২৬ সালেও সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছেন পারশা। ইমরান মাহমুদুলের সঙ্গে ‘দম’ সিনেমার জন্য গান লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন তিনি।