দিঘলিয়া প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ২ মাদক কারবারী গ্রেফতার হয়েছে। ভ্রাম্যমান আদালত তাদের জেল ও অর্থদন্ড দিয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা খ সার্কেল পরিদর্শক কাজী হাবিবুর রহমান ও উপ-পরিদর্শক মোছাঃ জাহানারা খাতুন এর নেতৃত্বে একটা টিম গত (১৬ সেপ্টেম্বর) সকালে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দিঘলিয়া ২ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা মাদকসহ ২ আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের ২ নং ওয়ার্ডের এফআরজুট এলাকা থেকে আমীর গাজীর পুত্র মোঃ আলামিন গাজী (৩৮) ও একই গ্রামের ২ নং ওয়ার্ডের তেঁতুলতলা এলাকার আলমগীর হোসেনের পুত্র মেহেদী হাসান(২৬)। (১) মোঃ আল আলামিনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৯(১)(গ) সংলগ্ন অপরাধে ধারা ৩৬(১) সারণির ২১ নং ক্রমিক মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপর দিকে (২) মেহেদী হাসানকে একই ধারার সারণির ১৬ ও ২১ নং ক্রমিক মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদ্বয় এ প্রতিবেদককে জানান, মাদক বিরোধী অভিযান দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।











































