Home আঞ্চলিক বেগম রাজিয়া নাসের এর আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা

বেগম রাজিয়া নাসের এর আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা

60


স্টাফ রিপোর্টার


শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু’র মাতা বেগম রাজিয়া নাসের এর আত্মার সদগতি কামনায় খুলনা মহানগর যুবলীগের আহবায়াক শফিকুর রহমান পলাশ ও যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের নির্দেশনায় সদস্য অভিজিৎ চক্রবর্তী দেবু’র উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশ^জিৎ দে মিঠু, সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, হরিজন ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি রাজ কুমার হেলা, উজ্জল ব্যানার্জি, ভবেশ সাহা, বাবু শীল, মানিক শীল, উজ্জল রায়, অলক দে, সুশীল দাস, সজল দাস, অনিন্দ্য সাহা, প্রনব চক্রবর্তী, গৌতম মজুমদার, তাপস দাস, অনুপ সরকার, সাগর মজুমদার প্রমুখ।


প্রার্থনা সভায় প্রার্থনা পরিচালনা করেন সুরেশ চক্রবর্তী। প্রার্থনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।