স্টাফ রিপোর্টার
জীবন বীমা কর্পোরেশন অফিসের কর্মকর্তা কাজী মাহবুবুর রহমানের (সেলস-৯৯) বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও বঙ্গবন্ধু পরিষদের নেতা কর্মীদের অকথ্যভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার চেয়ে ও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। গত ১১ অক্টোবর জীবন বীমা কর্পোরেশন খুলনা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম কুমার সাহার নিকট এ অভিযোগ দাখিল করা হয়। সবার পক্ষে অভিযোগটি দাখিল করেন সংস্থার ৯০৬, নিউ মার্কেট শাখার উন্নয়ন অফিসার এম এম কামরুল ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়, জীবন বীমা কর্পোরেশন অফিসে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি ৯৯ সেলস অফিসার ডিএম মোর্মেদুজ্জামান এবং তার ডিএম ইনচার্জ কাজী মাহবুবুর রহমানের বিষয়ে অভিযোগ হওয়ায় ৯৯ সেলস অফিসের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ডেপুটি ম্যানেজারের সিদ্ধান্তের জন্য জীবন বীমা কর্পোরেশন খুলনা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারের নিকট পাঠায়।
পরে মোর্শেদুজ্জামানের মুচলেকার বিষয়টি নিষ্পতি করা হয়। মোঃ আলাউদ্দীন, মতিয়ার রহমান ও অভিযোগকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে। জিএম মতিয়ার রহমান বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করে।
তারই ধারাবাহিকতায় মতিয়ার রহমান গত ২৭ আগস্ট অভিযুক্ত কাজী মাহবুবুর রহমানকে মোবাইল করেন। মোবাইলে কথোপকথনের এক পর্যায়ে কাজী মাহবুবুর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি করে। এমন কি তিনি জীবন বীমা কর্পোরেশন (উন্নয়ন) বঙ্গবন্ধু পরিষদের নিতাকর্মীদের অকথ্যভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন।
এ ব্যাপারে কথা হয় জীবন বীমা কর্পোরেশন খুলনা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম কুমার সাহার সাথে। তিনি বলেন, বিষয়টি দেখবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুপারিশ করবেন।










































