Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

16

শিরোমনিতে হাডুডু খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরি দিয়ে জখম

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

নগরীর শিরোমনি দক্ষিন পাড়ায় হাডুডু খেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুরি দিয়ে জখম করা হয়েছে । এ ঘটনায় ভুক্তভোগি খানজাহান আলী থানয় অভিযোগ করেছে । অভিযোগ সুত্রে জানা যায় ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় শিরোমনি দক্ষিন পাড়া এলাকার ইদ্রিস শেখের পুত্র হাসান শেখ (২২) কে হাডুডু খেলাকে কেন্দ্রকরে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার  সাহেব খা’র পুত্র শাহিদ ( ৫২), জাহিদ (৫৫), সাহেদ খান এর পুত্র চঞ্চল (১৮), আবজাল এর পুত্র ইমরান (৩২), জাহিদ এর পুত্র হুমায়ুন ( ২৩) সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন মারপিট করে এক পর্যায়ে হাসানের গলা ও বুকে ছুরি দিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায় । পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । এলাকাবাসি বলেন শিরোমনি দক্ষিণপাড়া এলাকায় কিশোর গ্যাং এর তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে  এবং এ কারণে কিছুদিন পর পর এ ধরনের দূর্ঘটনা ঘটেই চলছে, ইতিপূর্বে ইশারাত খা’র ছেলে রবিউল ইসলামকে বেদম মারপিট করে, শিরোমণি বিএনসিসি ড্রাইভার শফিকুল ইসলামকে মারপিট করে , দক্ষিণ শিরোমণি খালপাড় এলাকার দিনমুজুর জাহাঙ্গীরের ছেলেকে মারপিট করে, ভ্যানচালক আসলাম মিয়ার ছেলেকে মারপিট করে , এসকল বিষয়ে খানজাহান আলী থানায় একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার হয়নি। এছাড়া দক্ষিণ শিরোমণি কবরস্থানের পার্শে^ জাহিদ খা ও ইসলামের দোকানে প্রতিনিয়ত জুয়া সহ মাদক বেচাকেনা হয়। আজিেেজর চায়ের দোকান, মাহাবুব ফকিরের দোকান, হোসেনের দোকান, সেলিম কাজীর দোকানসহ প্রায় সকল দোকানেই সন্ধার পর এধরনের কর্মকান্ড হয়ে থাকে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসি কিশোর গ্যাং দমনে ও মাদক নির্মূলে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

জাতীয় পার্টি খুলনা সদর থানা কমিটি অনুমোদন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, খুলনা বিভাগীয় কমিটির প্রধান জনাব সাইদুর রহমান ট্যাপার দূরদর্শী নেতৃত্বে খুলনা বিভাগে জাতীয় পাটিকে একটি শক্তিশালী ভিত্তিতে গড়ে তোলার লক্ষে বৃহষ্পতিবার দুপুর ২.০০ ঘটিকায় খুলনা জেলা আইনজীবী ফেডারেশনে জাতীয় পার্টির খুলনা মহানগর আহ্বায়ক সাবেক পিপি জনাব এ্যাঃ এস এম মঞ্জুর-উল-আলম- এর নিজস্ব কক্ষে খুলনা সদর থানার অন্তর্গত জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিদের মতামতের ভিত্তিতে খুলনা সদর থানা জাতীয় পার্টির একটি সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেন এতে আহ্বায়ক হিসাবে মনোনীত হন সাবেক ছাত্র নেতা তৈমুর হোসেন শাহীন, সদস্য সচিব হিসেবে মনোনীত হন ২২ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাবেক কাউন্সিলর প্রার্থী কাজী হাসানুর রশিদ রাসেল, যুগ্ম আহ্বায়ক ডাঃ নুরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন ফকির, জামান ফারুক মানু, সদস্য এমদাদুল হক হিরা, লায়েকুল্লাহ, এ্যাডঃ গাউসুল আযম, মাসুম হায়দার, আল-মামুন, এ্যাড. মমিনুজ্জামান, ডাঃ মোঃ খেলাফত হোসেন, মাহমুদ আলম কাগজী, অপূর্ব দত্ত নেকু, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, গাজী খোকন, মিন্টু হাওলাদার, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ জসিম, খোকন দাস, মোঃ নুরু, হযরত আলী, মোঃ বেলায়েত হোসেন, মোঃ মুনসুর, মোঃ মাসুম, জান মোহাম্মাদ, আব্দুর রশিদ, নবি মোল্লা, মোঃ মালেক গাজী, মোঃ কামাল, মোঃ হাসান মোল্লা, মোঃ ফয়সাল খান, মোঃ বেলাল তালহা, মোঃ সুমন, মোঃ বাবু। 

বাগেরহাটে রাতের আধারে সবজি গাছ কেটে ফেলার প্রতিবাদ, দুস্কৃতদের শাস্তির দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় রাতের আধারে অদুদ ও রুহুল মৃধাসহ বিভিন্ন চাষীদের সবজি গাছ কেটে ফেলার প্রতিবাদ ও দুস্কৃতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষতিগ্রস্থ চাষী ও শিতাধিক এলাকাবাসী অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, গজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন শিকদার, ক্ষতিগ্রস্থ চাষীমোঃ নাঈম মৃধা, মোঃ দাউদ মৃধা, অদুদ মৃধা, রুহুল মৃধা, মজিবুর রহমান মৃধা, স্থানীয় বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোবাশ্বের আলী মৃধা, মোঃ শহিদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, গত এক সপ্তাহে এক সপ্তাহে রাতের আধারে গজালিয়া ইউনিয়নের বিসার খোলা গ্রামের প্রায় ২০ জন চাষীর কয়েক একর জমির টমেটো, কদু, শসাসহ বিভিন্ন ফসলফেলে দূর্বৃত্তরা।এতে চাষীদের ২০ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে।এভাবে চলতে থাকলে ঋণের দায়ে চাষীদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে এই দুস্কৃতকারীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।

মানববন্ধনকারীদের সাথে একত্বতা প্রকাশ করে গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান এস এম নাছির উদ্দিন বলেন, আমার ইউনিয়নের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করেন। নিজস্ব পূজি না থাকায় ঋণ করে এবং সুদে টাকা এনে সবজি চাষের মৌসুমে সবজি চাষ করে।পরে সবজি বিক্রি করে দেনা পরিশোধ করেন। কিন্তু কিছু দিন ধরে একটি দুস্কৃত চক্র এই এলাকার মানুষের ঘেরে বিষ দিয়ে ঘেরের মাছ মেরে ফেলছে।রাতের আধারে সবজি গাছ কেটে ফেলছে। এর ফলে চাষীরা নিস্ব হয়ে যাচ্ছে। সঠিক তদন্ত রে এই দূর্বৃত্তদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বাগেরহাটে শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া

বাগেরহাট প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটের মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জুমা নামাজের শেষে বাগেরহাট জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বাগেরহাট শহরের কোর্ট মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিজাউল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দারসহ গণ্যমান্য ব্যক্তিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ ছাড়া জেলার তিনটি পৌরসভা ও নয় উপজেলার সব মসজিদে একযোগে জুমার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৬ নভেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসেরের মৃত্যু হয়।

ইন্দুরকানীতে এক যুবককে পিটিয়ে ৭টি দাঁত ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি ঃ

ইন্দুরকানীতে এক যুবককে পিটিয়ে ৭টি দাঁত ভেঙ্গে দিল প্রতিপক্ষরা। জানা যায়,বুধবার রাতে  উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের আবুল কালামের ছেলে রাসেল হাওলাদার (২৪)কে পূর্বপরিকল্পিত ভাবে পিটিয়ে তার মুখের  ৭টি দাঁত ভেঙ্গে দেওয়া হয়। ঘটনার সময় রাসেল সেউতিবাড়ীয়া গ্রামের নিজ বাড়ী থেকে তার শশুর বাড়ী রওনা করেন। পথিমধ্যে উৎ পেতে থাকা একই গ্রামের নজরুল হাওলাদারের তিন ছেলে শাহিন হাওলাদার (৩০) শহিদ হাওলাদার (২২) ফরিদ হাওলাদার (২০)এবং আঃ হামেদের ছেলে আবু তালেব (৫০) হরমুজ আলীর ছেলে রুহুল হাওলাদার সহ দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে অর্তকিত ভাবে হামলা করে রাসেলের উপা।হামলা চালিয়ে রাসেলের মাথায় ও ঘাড়ে কোপ এবং উভয় চোয়ালের ৭টি দাঁত ভেঙ্গে দেয় ।

প্রত্যক্ষদশী হাফিজুল বলেন,আমি রাসেলের চিৎকার শুনে  দৌড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মাথায় ও ঘাড়ে কোপ ও  কয়েকটি দাঁত পড়ে থাকতে দেখি। রাসেলের পিতা আবুল কালাম জানান, খবর পেয়ে ছেলেকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নিয়ে আসি । ওরা মোর পোলার ৭টি দাত ভাইঙ্গা দেছে, এবং মাথায় ও ঘাড়ে দাও দিয়া কোপ দেছে । লোকজন না আসলে মোর পোলারে মাইরা ফেলতো। ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আহত রাসেলকে চিকিৎসার জন্য  হাসপাতালে প্রেরণ করেন। আমরা এখনও  অভিযোগ পাইনি,তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব ।

দাকোপে পৌর নির্বাচন উপলক্ষে অচিন্ত্য মন্ডলের পথসভা

দাকোপ (খুলনা) সংবাদদাতা

আসন্ন খুলনার দাকোপের চালনা পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক পৌর মেয়র অধ্যক্ষ ড. অচিস্ত্য কুমার মন্ডলের মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চালনা পৌরসভার বৌমার গাছতলা মাছ বাজার প্রাঙনে প্রীতিষ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ‘লীগনেতা মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন অসিত বরণ সাহা, অ্যাডঃ জি.এম কামরুজ্জামান, গাজী আঃ রহিম, সাবেক ইউপি চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, শেখ ছাব্বির আহম্মেদ, সমরেশ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাবুল আকতার, শাহাবুদ্দিন মোল্যা, আফজাল হোসেন খান, শ্রীকৃষ্ণ মন্ডল, ক্ষিতিশ বিশ^াস, শিবপদ গোলদার, মোহনলাল বিশ^াস প্রমুখ। এসময় এলাকার অসংখ্য লোক উপস্থিত ছিলেন।

খুলনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভা

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহিদ শেখ আবু নাসের এর সহধমীনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার চাচি, জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি, জননেতা শেখ সালাহ উদ্দিন এমপি শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বাবুর রতœগর্ভা মাতা বেগম রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় খুলনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ সন্ধ্যা ৬ টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেন ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর বেগম রাজিয়া নাসের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে আওয়ামী রাজনীতির কর্ণধর ছিলেন। তিনি একদিকে রাজনীতি অন্য দিকে তার সন্তান এবং আজকের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার অভিভাবকের দায়িত্ব পালন করেন। আজকের এই স্মরণ সভায় বেগম রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনা এবং তার আদর্শ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই হোক আমাদের প্রত্যয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। স্মরণ সভা পরিচালনা খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,ডি, এ বাবুল রানা, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ চিশতি সোহরাব হোসেন, এ্যাডঃ সোহরাব আলী সানা, এ্যাডঃ কাজী বাদশা মিয়া, এ্যাডঃ এম,এম মুজিবুর রহমান, এ এফ এম মাকছুদুর রহমান, বিএমএ সালাম, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জমান জামাল, এ্যাডঃ ফরিদ আহমেদ, জোবায়ের রহমান জবা, মোকলেছুর রহমান বাবলু, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, এ্যাডঃ নব কুমার চক্রবর্তী, অধ্যাপক মিজানুর রহমান, কাজী শামীম আহসান, রফিকুর রহমান রিপন, হালিমা ইসলাম, মোঃ আসলাম খান, এ্যাডঃ শাহ আলম, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শেখ আকরাম হোসেন, আলহাজ্ব শেখ আবুল হোসেন, মোল্লা আকরাম হোসেন, মালিক সরোয়ার উদ্দিন, নুরে আলম জোয়াদ্দার, এ্যাডঃ তারিক হাসান মিন্টু, আনোয়ার ইকবাল মন্টু, কামরুল হাসান টিপু, আবুল কাশেম ডাবলু, জাহানারা শহিদ, হোসনে আরা চম্পা, নাজনিন নাহার কনা, মোঃ পীর আলী, অসিত বরণ বিশ্বাস, শেখ মোঃ আবু হানিফ, এস,এম খালেদিন রশিদী সুকর্ণ, এম এ রিয়াজ কচি, মোস্তফা কামাল খোকন, সরদার আবু সালেহ, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, মোতালেব হোসেন, হাজী খান সাইফুল ইসলাম, জামিল খান, এ বি এম কামরুজ্জামান, আদুজ্জামান খান রিয়াজ, এ্যাডঃ সেলিনা আক্তার পিয়া, দেব দুলাল বাড়–ই বাপ্পি, ইঞ্জিনিয়ার মাফুজুর রহমান সোহাগ, মোজ্জাফর মোল্লা, মৃনাল বিশ্বাস, মোঃ খায়রুল আলম, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন প্রমূখ।

নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২২৮ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও নগদ ৩৬০০ টাকাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর বাংলার মোড়স্থ মঈনুদ্দিন এর ফার্নিচারের পাশের বাসিন্দা মো. আশরাফ চৌধুরীর ছেলে মো. জয়নুদ্দিন চৌধুরী (৩০), বিআইডিসি রোডের শওকত মোল্যার বাড়ীর ভাড়াটিয়া নূর ইসলাম ওরফে কুটি মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৫), ৩৭, গোয়ালপাড়া কমিউনিটি সেন্টার লাল গেইট এলাকার মৃত. চাঁন মিয়া মোল্লার ছেলে মো. উজির মোল্লা (২৪), খালিশপুর কোহিনুর মোড়ের মৃত. আলেফ শিকদারের ছেলে মো. আব্দুর রহমান শিকদার ওরফে মিন্টু (৩৬), বয়রা পিএমজি স্কুলের পিছনে মৃত. কাইয়ুম

সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মন্দ্রিনাথ হালদারের ছেলে মানব কান্তি হালদার (৩৫),  বাগেরহাট জেলা সদরের গোবরদিয়া, শাহপাড়া, হাইস্কুলের পাশের বাসিন্দা মৃত. বাবুল শেখের ছেলে তরিকুল ইসলাম (২০) ও  নাগের বাজার মাহফুজ কাজীর তেলের মিলের পাশের বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে মো. ইমন হাওলাদার (২০) ও সাতক্ষীরা জেলা সদরের আগরদাড়ি বেদেপাতা এলাকার আবু বক্কর শেখের ছেলে মো. মজনু ইসলাম (২৪)।  

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২২৮ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও নগদ ৩৬০০ টাকাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা রুজু করা হয়েছে। 

সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল এর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সেখ সালাহউদ্দীন জুয়েল, বিসিবি পরিচালক শেখ সোহেল, শেখ রুবেল ও বাবুর মাতা এবং সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর দাদী বেগম রিজিয়া নাসের এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বাদ জুম্মা ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মুসলমান পাড়া রোডস্থ হক্কানী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া ওয়ার্ডের সকল মসজিদে মরহুমার জন্য দোয়া পরিবারের সকলে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। 

স্বরণ সভায় বক্তরা উল্লেখ করেন ১৯৭৫ এর পনেরই আগস্টের কালো রাতে সপরিবারে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর থেকে দীর্ঘ সময় নানা প্রতিকূল অবস্থার মধ্যেও পরিবারের সকলকে প্রয়াত রিজিয়া নাসের ছায়ার মতো আগলে

রেখেছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর তিনি সব সময় মায়ের ভালোবাসা দিয়ে তাকে আগলে রেখেছেন এবং তিনি সবসময় পাশে থেকে জননেত্রী শেখ হাসিনাকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন। বেগম রাজিয়া নাসের এর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিবার হারালো তাঁদের প্রিয় অভিভাবককে এবং জাতি হারালো এক মহিয়সী নারীকে।

সেখ সালাহউদ্দীন জুয়েলের মায়ের ইন্তকালে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক

খবর বিজ্ঞপ্তি 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সেখ সালাহউদ্দীন জুয়েল, বিসিবি পরিচালক শেখ সোহেল, শেখ রুবেল ও বাবুর মাতা এবং সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর দাদী বেগম রিজিয়া নাসের এর রুহের মাগফেরাত কামনা এবয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।  

নেতৃবৃন্দরা হলেন  সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, উর্দ্ধতন সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, সহ-সভাপতি জি এম মহিউদ্দিন, আব্দুস সালাম আকন শিমুল, ডা. আব্দুস সালাম, কবি সৈয়দ আলি হাকিম, সরদার আবু তাহের ও জামাল উদ্দিন মোড়ল, ওমর ফারুক, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলি,  এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন, এম এ জলিল, ইঞ্জিনিয়র শফিকুল ইসলাম ও কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, ধর্ম বিষয়ক সম্পাদক  মুন্সি আহমেদ হোসেন,  অর্থ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাকসুদুল হক, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, পরিবেশ সম্পাদক মীর কাওসার আহমেদ মিজু, শিক্ষা সম্পাদক মো. ইমরান খান, মো. জিসান, মো. আসিফ, মো. হাসান প্রমুখ। 

প্রধানমন্ত্রীর চাচীর মৃত্যুতে মোড়েলগঞ্জের বিভিন্ন ইউনিয়নে দোয়া অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার-এর চাচী, বাগেরহাট-১, আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এর মা রিজিয়া নাসেরের মৃত্যুতে শুক্রবার জুমাবাদ টাউন জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র এস.এম মনিরুল হক তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, পৌরসভার কাউন্সিলর মো. মহিদুল ইসলাম, আজিজুল ইসলাম মিলন, তাতীলীগ উপজেলা সভাপতি মো. হাসানুজ্জামা বাবু ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান প্রমুখ। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। অপরদিকে, জুমাবাদ ইউপি চেয়ারম্যানের উদ্যোগে নিশানবাড়িয়া ইউনিয়নের মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন-এর নির্দেশক্রমে নিশানবাড়িয়া ইউনিয়নের সকল মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। অনুরুপ: হোগলাবুনিয়া ইউনিয়নের মিলাদও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন-এর নির্দেশক্রমে ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তরুন সমাজ সেবক অধ্যাপক শামীম আহসান পলাশ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। মোড়েলগঞ্জের ২ নং পঞ্চকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর চাচী, বাগেরহাট-১, শেখ হেলাল উদ্দিন এমপির মা রিজিয়া নাসেরের মৃত্যুতে শুক্রবার জুমাবাদ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেবরাজ চেয়ারম্যানবাড়ি জামে মসজিদে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। এ ইউনিয়নের ৭০টি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

ফুলতলায় সিপিবি নেতা কম. বৈদ্যনাথ বিশ্বাসের প্রয়াণ উপলক্ষে শোক সভা

ফুলতলা প্রতিনিধি

সিপিবির খুলনা জেলা সদস্য কম. বৈদ্যনাথ বিশ্বাসের প্রয়াণ উপলক্ষে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি জেলা কমিটির উদ্যোগে শুক্রবার বিকালে ফুলতলার শহীদ আসাদ রফি গ্রন্থগার চত্বরে এক শোক সভা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈদ্যনাথ বিশ্বাসের জীবনী পাঠ করেন সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারী নেত্রী সুতপা বেদজ্ঞ। জেলা সাধারণ সম্পাদক এ্যাড. এম এম রুহুল আমিনের পরিচালনায় সভায় আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা গাজী নওশের আলী, শ্রমিক নেতা মোজাম্মেল হোসেন খান, ইউনাইটেড কমিউনিষ্ট লীগ জেলা সদস্য আনিছুর রহমান মিঠু, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অরুনা চৌধুরী, এ্যাড. চিত্তরঞ্জন গোলদার, কিশোর রায়, সিপিবির জেলা সদস্য মিজানুর রহমান বাবু, যুবনেতা গাজী আবজাল হোসেন, সিপিবির দিঘলিয়ার সভাপতি সাহিদুল ইসলাম, শ্রমিক নেতা ওলিয়ার রহমান, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, খানজাহানআলী থানা সভাপতি আব্দুর রহমান মোল্যা, ফুলতলা থানা সভাপতি সন্দিপন রায়, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সদও থানা সভাপতি দ্বীন মোহাম্মদ, যুব ইউনিয়নের মহানগর আজবায়ক আবজাল হোসেন রাজু, সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নারী নেত্রী জাহানারা আক্তারী, শাহিনা আক্তার, রেখা কুন্ডু, বৈদ্যনাথ বিশ্বাসের পুত্র প্রভাষক অলিপ বিশ্বাস ও অমিত বিশ্বাস, যুবনেতা ধীমান বিশ্বাস, তুষার বর্মন, রাজীবুর রহমান রাজীব, রামপ্রসাদ রায়, শাহীন হোসেন প্রমুখ।

ফুলতলায় পুুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ ফুলতলার দামোদর রেল ষ্টেশন এলাকার একটি পুকুর থেকে শুক্রবার দুপুরে আয়ুব মোল্যা (২৬) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে । সে দামোদর মোড়লপাড়া গ্রামের মোহাম্মদ আলী মোল্যার পুত্র। থানার এসআই অমিতাভ জানান, গত ৪ বছর পূর্বে ট্রেন দুর্ঘটনায় আয়ুব মোল্যা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসম্যহীন হয়ে পড়ে। গত বৃহস্পতিবার রাত থেকে পরিবারের লোকজন অনেক খুজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি । শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

যশোরের চৌগাছায় গরীব কৃষকের পেয়ারা বাগানের ৭ মন পেয়ারা চুরি করে গাছ কেটে নস্ট করেছে দুর্বৃওরা

বেনাপোল প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার ভাদড়া গ্রামে এক গরীব কৃষকের পেয়ারা বাগানের ৭ মন পেয়ারা রাতের আধারে চুরি করে নিয়ে গেছে দুবৃওরা। শুধু তাই নয় পেয়ারা বাগান কেটে নস্ট করেছে তারা।

গত রাতের কোন এক সময়ে উপজেলার ভদড়া গ্রামের রেজাউল করিমের গ্রামের মাঠের ২৫ কাঠা পেয়ারা বাগান কেটে নস্ট করা হয়।শুক্রবার  মাঠে কাজ করতে গিয়ে তিনি পেয়ারা বাগানের দৃশ্য দেখে মাঠেই ঞান হারিয়ে ফেলেন। কৃষক রেজাউল করিম জানান, পেয়ারা বাগানের প্রায় ৭ মন পেয়ারা রাতের আধারে চুর করে নিয়ে গেছে দূবৃওরা। চলে যাওয়ার সময় তারা  বাগানের পেয়ারা গাছ  কেটে নষ্ঠ করেছে। তিনি জানান গাছগুলির বয়স ২ বছর এখন গাছে পেয়ার ধরার সময়।তিনি জানান এতে তার বিরাট ক্ষতি হয়ে গেছে। তিনি বলেন কারো সাথে আমার ব্যক্তিগত বিরোধ নেই। ব্যক্তিগত রাগ বা মতবিরোধ থাকলেও এ ধরনের ক্ষতি করে আমার পরিবারকে পথে বসিয়েছে তারা। তিনি আরো জানান এ বিষয়ে শুক্রবার থানায় জিডি করা হয়।

চৌগাছা থানার ওসি রাজিব খান জানান,   কৃষক রেজাউল করিমের পেয়ারা বাগানের প্রায় ৭ মন পেয়ারা পেড়ে নিয়ে গেছে এবং বাগানের পেয়ারা গাছ কেটে নস্ট করায় থানায় একটি অভিযোগ করা হয়। আসামী অটকের চেস্ট করা হচ্ছে।

ডুমুরিয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৃথক ভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এফএম রফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল শনিবার বিকেলে জাকারিয়া সুপার মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ হাফিজুর রহমান।বক্তব্যদেন জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন,শেখ শাহিনুর রহমান,মুনসুর মেম্বও,প্রভাষক মঞ্জুর রশিদ,নিরোধ পল নিলয়,শেখ হেলাল আহমেদ,জিয়াউর রহমান জিবন,শেখ হুমায়ুন কবির,এমএম জাফর হাসান,দেব্রত রায়,মুরাদুজ্জামান সবুজ,আসাদুজ্জামান আসাদ,হাবিবুর রহমান,রমজান আলী খাজা,খোরশেদ আলম,ফয়সাল শেখ,তহিদুজ্জামান,শফিকুল শেখ,জয়নাল হাজারী,পবিত্র রাহা,সোহাগ গাজী,ইভান গাজী,জিয়াউর রহমান,সাইফুল্লাহ গাজী,রিজাউল শেখ,আসলাম শেখ,ফরিদুর রহমান উজ্জল,ফয়সাল আহমেদ মানিক,আইয়ুব শেখ,হাদি-উল মোল্লা,মফিজুর রহমান,আরিফ বিল্লাহ,বাপ্পি,বিরেশ্বও মন্ডল,সাকিব হাসান,সোহান আহমেদ প্রমুখ।অপরদিকে উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোল্যা মশিউর রহমানের সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা ব্এিনপির যুগ আহবায়ক শেখ শাহিনুর রহমান।যুবনেতা খান আবুল কালামের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্যদেন যুব নেতা পারভেজ গাজী,মোঃ শাহিনুর রহমান ফকির,রাফি মোড়ল,মোঃ আনিস শেখ,সালাতুল শেখ,স্বপন কুমার মিস্ত্রী,ফেরদৌস আলম,মাহাবুর রহমান,সবুজ গাজী,রিপন হালদার,হামিদুর রহমান বাবু,সরদার আবুল কালাম,ইনামুল খান,জুফেল শেখ,আরিফ গাজী,মোঃ মনিরুল, আকাশ,বায়েজিদ,কালিদাস,মোঃ ইলিয়াজ,ওসমান খান,জমির,মোঃ জিয়া,কামরুল,সোহেল রানা,কামরুল শেখ,হুমায়ুন গাজী,হাসান খান,তানজির আহমেদ প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ আবু হানিফ।

গ্রেফতারকৃত জাকারিয়া, মিল্টন ও জাফরিনের ব্যবহৃত অবৈধ  অস্ত্র উদ্ধার ও ফাঁসীর দাবীতে বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে আলোচিত থ্রি মার্ডার হত্যা মামলার প্রধান মাষ্টারমাইন্ড খানজাহান আলী থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা শেখ জাকারিয়া  তার ভাই শেখ মিল্টন এবং জাফরিনের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার ও অন্য আসামীদের আটক এবং তাদের ফাঁসীর দাবীতে ২০ নভেম্বর বিকাল ৪ টায় মশিয়ালী এলাকা ঘুরে বিক্ষোভ মিছিলটি ইষ্টার্ণ মিলগেটে পথসভার মাধ্যমে শেষ করে। সন্ত্রাস বিরোধি কমিটির আহবায়ক আটরা গিলাতলা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এস এম বক্তিয়ার পারভেজ এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন  আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সম. রেজওয়ান আলী, সন্ত্রাস বিরোধী কমিটির সদস্য সচিব আঃ সালাম গাজীর পরিচালনায় বক্তৃতা করেন কমিটির যুগ্ম- আহবায়ক সরদার আমিরুল ইসলাম, ইউপি সদস্য হুমায়ুন কবির, মাহমুদ হাসান, আলম মাষ্টার , নজমল গাজী, আনোয়ার সরদার, তবিবর রহমান, সত্তার মোল্লা, বাবুল রেজা, মনির আকুঞ্জী, কিবরিয়া সরদার, হাফেজ মাসুম বিল্লাহ, রুমা পারভিন, রাজিয়া, শাহনাজ বেগম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ কবলেন অনতিবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্য আসামীদেও গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলনের কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।

শক্তি যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১৬দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন খানাবাড়ী যুব সংঘ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

ফুলবাড়ীগেট শক্তি যুব উন্নয়ন ফ্উান্ডেশনের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকাল ৩টায় এ্যাযাক্রা জুট মিল ফুটবল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শক্তিশালী এ্যাযাক্রা ফুটবল ক্লাব কে ১-০ গোলে পরাজিত করে  টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেছে শক্তিশালী খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরী। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধক অতিথি হিসাবে উদ্বোধন করেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম  এবং খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন।  প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। শক্তি যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোঃ উজ্জল শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুন্নার পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকেশির কর্মচারী ইউনিয়নের নেতা মোড়ল মুজিবর রহমান, সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা আবু হেনা বাবলু, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, শক্তি যুব উন্নয়ন ফ্উান্ডেশনের প্রধান উপাদেষ্টা ফারুক হোসেন মিনা, শিরোমণি তরুণ সংঘের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন হাবু, তাতীলীগের সদস্য সচিব সেলিম চৌধরী, বখতিয়ার শিকদার, এ্যাযাক্রা ফুটবল ক্লাবের সভাপতি শেখ ইমরান আলী। বক্তৃতা করেন, খানাবাড়ী যুব সংঘের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, মাষ্টার রবিউল ইসলাম, শক্তি যুব উন্নয়ন ফাউন্ডেশনের শফিকুল ইসলাম রাব্বি,  ইনজামুল ইসলাম পিয়াস,  মোঃ সুমন সরদার, মোঃ জামাল ব্যাপারী, শাহীন হোসেন।  খেলা পরিচালনা করেন মোঃ পারভেজ আলম ও সহকারী ছিলেন সাইফুল ইসলাম পাইক ও আজিবর রহমান।

৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সকল মসজিদে  রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী,  বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য শেখ সোহেলের  মাতা রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামানায় ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার জুম্মাবাদ ওয়ার্ডের প্রায় সকল(৩০টি) মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করে। একই সাথে মাগরিববাদ ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা আবু হেনা বাবলু, তরিকুজ্জামান মনির, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদিকা অম্বিকা রানী মন্ডল, ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, গোলাম রসুল, মাসুম খন্দকার, কামরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শফিউদ্দিন, আলম মোল্যা, ইমরান আলী রণিসহ ওয়ার্ড আওয়ামী লীগের  সদস্যগণ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় রাজিয়া নাসেরের দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, শেখ হেলাল উদ্দীন এমপির মা রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোন্তফা কামাল খোকন। বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সরদার আবু সাঈদ,শেখ নাজিবুর রহমান, আলহাজ্ব শেখ হেফজুর রহমান, সরদার আবু সালেহ, শোভা রানী হালদার, জি এম ফারুক হোসেন, গোপাল চন্দ্র দে, খান আবু বক্কার, গাজী তৌহিদ, মোল্লা সোহেল রানা, সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম, শারমিন পারভীন রুমা, খান নজরুল ইসলাম, আছফার হোসেন জোয়াদ্দার, মাসুদ রানা নান্টু, গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, খান হাফিজুর রহমান, রবিন্দ্রনাথ তরফদার, শেখ জাকির হুসাইন, মেহেদী হাসান বিপ্লব, মেহেদী হাসান রাজা, শিমু আকতার, খান আবুল বাসার, শেখ মাসুদ রানা, সরদার রাসেল। দোয়া পরিচালনা করেন মাওঃ গফুর মোড়ল।

ডুমুরিয়ায় আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গতকাল বিকেলে শেখ হেলাল উদ্দীন এমপির মা রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন। দুপুরে দক্ষিণ ডুমুরিযার গাছীপাড়ায় মোলায়মান এর বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেল ৩ টায় মির্জাপুর স্বপন বিশ্বাসের ছেলে শোঝন এর বিবাহ অনুষ্ঠানে আগতদের সাথে শুভেচ্ছা জানান। সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত দক্ষিণ ডুমুরিয়া মোড়লপাড়া, ফকির পাড়া ঢালীপাড়া, শেখপাড়ার সকল শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ বাবু, জাকির মোল্লা, সাঈদ ফকির, শোহরাব হোসেন, আজমত শেখ, বাধণ মন্ডল প্রমুখ।

কোটচাঁদপুরে চাচাতো ভাগ্নের হামলায় মামা নিহত

মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর  প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাগ্নের হামলায় মামা বদর উদ্দিন বুদো (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার বলুহর গ্রামের প্রজেক্টপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন বুদো ওই গ্রামের মৃত সোবাহান মোল্লার ছেলে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী চাচাতো ভাগ্নে জিয়া মোল্লা নিজ বাড়ির বাইরে ধান মাড়াই করছিল। ধান মাড়াইয়ে ধুলো মামা বুদোর বাড়িতে গেলে ভাগ্নে জিয়ার সাথে বাক-বিতর্ক হয়। এক পর্যায়ে জিয়া ও তার পরিবারের লোকজন বুদোকে লাথি, কিল-ঘুষি, চড় থাপ্পড় মারে। এতে বুদো অসুস্থ হয়ে গেলে তাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হলে যশোর যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে ও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান  কোটচাঁদপুর  থানার ওসি।

ঝিনাইদহে আদ্রিতা ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস) এর উদ্বোধনী কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আদ্রিতা ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস) এর উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জোহান ড্রিম ভ্যালী পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডিএস এর কর্মসূচি পরিচালক বিশিষ্ট নাট্যকার, সাহিত্যিক ও প্রভাষক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় (এডিবি এএমপি-ডব্লিউটি) খুলনা ও বরিশাল বিভাগের মনিটরিং বিশেষজ্ঞ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নেহাল উদ্দিন আহমেদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজ সেবক মকসুদ আহমেদ মনি, কুষ্টিয়া দিপ্তানীয়া সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা। অনুষ্ঠানে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১শত ২০ জন এডিএস এর সদস্যরা কর্মশালায় অংশ নেয়। উল্লেখ্য, আদ্রিতা ডেভেলপমেন্ট সোসাইটি একটি অরাজনৈতিক এবং জনকল্যানমূলক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে জনকল্যানমুখী গবেষণা ও কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রান্তিক জনগণসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি সহজলভ্যতার জন্য নিরালসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সহ আরো কয়েকটি আন্তর্জাতিক সাহায্য সংস্থার আর্থিক সহায়তা নিয়ে ঝিনাইদহ ও মাগুরা জেলায় আর্সেনিক মিটিগেশান ও ওয়াটার ট্রিটমেন্ট কর্মসূচি নামে পরিচিত।

ঝিনাইদহে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

গ্রামীণ দরিদ্র কৃষকদের গবাদী পশুর স্বাস্থ্য সেবার লক্ষ্যে ঝিনাইদহে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘তারুন্যের বন্ধন’ নামের একটি যুব সংগঠনের আয়োজনে শুক্রবার সকালে সদর উপজেলার শৈলকুপার কুঠিদুর্গাপুর দাখিল মাদ্রাসা মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুঠিদুর্গাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম, ভেটেরিনারী চিকিৎসক ডা: শাহাদত হোসেন, পরিতোষ চন্দ্র মিত্র, ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাইসুল ইসলাম আসাদ, প্রথম আলো বন্ধুর সভার আহ্বায়ক সাকিব মোহাম্মদ আল হাসান, তারুণ্যের বন্ধন সংগঠনের আহ্বায়ক আল আমিন খান সোহেল, সদস্য ফিরোজ আলী, হাসানুজ্জামান, জিল্লুর রহমান, শিমুল হোসেন, জুনিয়র রহমান, ইজাজুল হোসেন। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রাণিসম্পদের উন্নয়নের কোন বিকল্প নেই। দেশের বেকাত্বকে দূর করতে গবাদিপশু লালন-পালন গুরুত্বপূর্ন ভ’মিকা রেখে আসছে। আর দেশের সিংহভাগ প্রাণিজ আমিষ আসছে তৃনমূল পর্যায়ের গবাদি পশু থেকে। তাই এই বিষয়ে আমরা যদি আরো যতœবান হই তাহলে আগামীতে আরো লাভবান হবো।

ভেটেরিনারী কলেজ ও জেলা প্রাণী সম্পদক দপ্তরের সহযোগিতায় দিনব্যাপী ওই এলাকার ১০ টি গ্রামের দরিদ্র কৃষকদের গরু ছাগলের চিকিৎসা প্রদাণ করা হয়। এছাড়াও বিনামুল্যে ঔষধ ও তড়ক, খোড়া, পিপিআর রোগের ভ্যাকসিন প্রদাণ করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে ৫ শতাধিক পশুর চিকিৎসা প্রদাণ করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসক বৃন্দ।

 বড়দলে মোবাইল কোর্টে জরিমানা আদায়

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দল বাজাওে মোবাইল কোর্ট পিরাচলনা কওে দু’জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রে মীর আলিফ রেজা মোবাইল কোর্ট পরিাচলনা করেন।

বড়দল বাজারে খাস জমি অবৈধ দখল করে অবৈধভাবে পাকা বাড়ি নির্মান করায় বিজ্ঞ আদালতে দু’ জনকে ১০০০/- করে ২০০০ টাকা জরিমানা করা হয়। সাথে সাথে সাত দিনের মধ্যে ঘর দু’টি অপসারণ করবে এমর্মে মুচলেকা নেয়া হয়। অপসারণ না করা হলে এক সপ্তাহ পর উপজেলা প্রশাসন হতে খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

কাদাকাটিতে মৎস্য ঘেরের বাসায় অগ্নিসংযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটি উত্তর বিলে খাড়িবোনা নামক স্থানে মৎস্য ঘরের বাসায় অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘের মালিক অজিত মন্ডলের পুত্র জয়ন্ত মন্ডল জানান, কাদাকাটি উত্তর বিলের খড়িবুনিয়া নামক স্থানে তাদের দীর্ঘদিনের মাছের ঘের রয়েছে। প্রতিদিনের ন্যায় তিনি সারারাত্র ঘের পাহারা শেষে সকালে বাড়িতে ফিরে আসনে। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে কে বা কারা ঘেরের বাসায় অগ্নিসংযোগ করে। আগুনে বাসার আসবাবপত্র ও মাছধরা জাল নেট পাঠা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আশাশুনিতে সরকারি অর্থায়নে গৃহ নির্মান উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা সদরের খাসেরবাদে হতদরিদ্র প্রসাদ কুমার মন্ডলের গৃহ নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি অর্থায়নে নির্মান কাজের উদ্বোধন করা হয়।

প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত গৃহহীন প্রসাদ কুমার মন্ডলকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় তার নিজ জমিতে গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এ সময় ইউপি সদস্য ইন্দ্রানী রানী সরকার, পিআইও অফিসের ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট আল আমিন ও সদর ইউনিয়ন যুবলীগ নেতা স্বপন কুমার বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন।

কুল্যার রামদেবকাটিতে মিনি ফুটবলের সেমি ফাইনাল অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের রামদেবকাটিতে ৮ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রামদেবকাটি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইয়ং স্টার ক্লাবের আয়োজনে খেলায় রামদেবকাটি ফুটবল একাদশ ও মনোহরপুর মামা ভাগ্নে ফুটবল একাদশ মুখোমুখি হয়। মনোহরপুর দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে রেফারীর সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ শুরু হলে খেলা পন্ড হয়ে যায়। মন্দির কমিটির সভাপতি জীবন কৃষ্ণ সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি সদস্য উত্তম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্পাদক অমৃত দাশ, শিক্ষক দেব প্রসাদ সরকার, সহ-সভাপতি ঠাকুরপদ দাশ, মহিলা মেম্বার প্রার্থী স্বপ্না প্রমুখ। খেলা পরিচালনা করেন সৌমেন। সহকারী রেফারী ছিলেন, রবীন ও সুদেব।