খুলনাঞ্চল রিপোর্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের স্মরণীয় জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।এবড়মৎধঢ়যরপ জবভবৎবহপব
অধিনায়ক নাজমুল ইসলাম শান্তর সঙ্গে এক ভিডিও কলে প্রধানমন্ত্রী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং সিরিজের পরের টেস্টের জন্য শুভকামনা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে, সংবাদ সম্মেলনে এসে তা জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, ওটারও খোঁজখবর রেখেছেন যে আমরা ভালো আছি কি না।’
অধিনায়ক নাজমুল বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন, উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, উনার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন।’ওংষধস
নিখুঁত পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ঠদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকও।










































