Home আঞ্চলিক খুলনা ওয়াসার প্রকল্প সংক্রান্ত অপপ্রচারে কর্তৃপক্ষের বক্তব্য

খুলনা ওয়াসার প্রকল্প সংক্রান্ত অপপ্রচারে কর্তৃপক্ষের বক্তব্য

2


খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় ৮ আগস্ট ‘৩৩৯ কোটি টাকার ঠিকাদারির চুক্তি স্বাক্ষরেই ২০ লাখ টাকা ঘুষ : খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প ফেজ-২ : নেপথ্যে প্রকল্প পরিচালক ফিরোজ ও বিতর্কিত প্রকৌশলী রেজা’ শিরোনামে প্রকাশিত সংবাদ খুলনা ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি অসত্য ও উদ্দেশ্যমূলক হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।


প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প ফেজ-২ এর ৩৮ কিলোমিটার ক্লিয়ার ওয়াটার ট্রান্সমিশন স্থাপনের কাজটি পেয়েছে চীনের প্রতিষ্ঠান কনস্ট্রাকশন সেকেন্ড ইঞ্জিনিয়ারিং ব্যুরো লিমিটেড (সিসিএসইবি) ও আরএফএল প্লাস্টিক লিমিটেড। প্রকল্পের চুক্তি ভেস্তে যেতে পারে-এমন আশংকায় সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নেতিবাচক প্রতিবেদন ঠেকানো এবং মাঠ পর্যায়ের কাজ করতে গেলে রাজনৈতিক নেতাদের সহযোগিতা লাগবে-এটা ঠিকাদারকে বোঝানোর পর সম্প্রতি তারা ২০ লাখ টাকা দেন। সম্পূর্ণ লেনদেন সম্পন্ন করেছেন ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ শাহ। টাকা বন্টনের দায়িত্বে ছিলেন প্রকৌশলী রেজাউল ইসলাম। সংবাদে আবার উল্লেখ করা হয়েছে, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়াও তাদের বিরুদ্ধে বাস্তবতা বিবর্জিত সাজানো কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে।


প্রকৃত সত্য হলো : খুলনা ওয়াসা পানি সরবরাহ প্রকল্প ফেস-২ এর প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট-পিএমইউ গঠন করা হয় গত ১৩ জুলাই। আলোচিত প্যাকেজের চুক্তি স্বাক্ষর হয় ১৪ জুলাই। এর আগে প্রকল্পের ছায়া পিডি ও পিএমইউ হিসেবে দায়িত্ব পালন করেন অন্যরা। এ প্রকল্প সংক্রান্ত মন্ত্রণালয় ও খুলনা ওয়াসা কর্তৃপক্ষ কর্তৃক দাতা সংস্থার সাথে বৈঠকে প্রতিনিধিত্ব করা দায়িত্বশীলরা পিএমইউ গঠনের পর তারা নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।


দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। খুলনা ওয়াসার মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয় এমন অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেয়ার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।


–খুলনা ওয়াসা কর্তৃপক্ষ।