Home জাতীয় নেত্রকোনায় বড়বাজারে ভয়াবহ আগুন

নেত্রকোনায় বড়বাজারে ভয়াবহ আগুন

2

ঢাকা অফিস।।


নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে বাজারের মজুমদার ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।