Home Lead বিএনপি নেতা ইলিয়াস আলী গুম মামলায় অভিযুক্ত সাইফুর রহমান খুলনার জামাই

বিএনপি নেতা ইলিয়াস আলী গুম মামলায় অভিযুক্ত সাইফুর রহমান খুলনার জামাই

554


স্টাফ রিপোর্টার।।


সাবেক সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিনের জামাতা ও বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র রাফি উদ্দিন এবং জাতীয় সংসদের সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি রুনু বিথারের ভাইজি জামাই।


বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে এই আবেদন দাখিল করা হয়।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই তাঁকে এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।


উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর ২ নম্বর সড়ক থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এই বহুল আলোচিত গুমের ঘটনার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আইনি প্রক্রিয়া শুরু হলো।