Home আঞ্চলিক পদ্মায় ধরা পড়লো এক মণ ওজনের কাতল, বিক্রি কত টাকায়?

পদ্মায় ধরা পড়লো এক মণ ওজনের কাতল, বিক্রি কত টাকায়?

6

কুষ্টিয়া প্রতিনিধি।।


কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি কাতলা মাছ। মাছটির ওজন প্রায় ৪০ কেজি বা ১ মণ। স্থানীয় বাসিন্দারা মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার টাকায় কিনে নিয়েছেন।

শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ভেড়ামারার রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

জানা গেছে, স্থানীয় জেলে মুরাদের নেতৃত্বে কয়েকজন জেলে নদীতে বেড়জাল ফেলে মাছ শিকার করছিলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছুর আভাস পেয়ে টেনে তুলতেই দেখা যায় বিশাল এই কাতলা মাছ। জেলেরা জানান, এত বড় মাছ তাদের জালে এর আগে কখনো ওঠেনি।

মাছটি দেখতে আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ভিড় জমায়। অনেকেই বলেন, জীবনে এত বড় কাতলা এর আগে কখনো দেখেননি। পদ্মা নদীর এ অংশে এমন বিশাল মাছ ধরা পড়ার ঘটনাও বিরল।

পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন। তারা মাছটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। রিপন আলী জানান, ‘৪০ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে কিনেছি। মোট দাম পড়েছে ৪৬ হাজার টাকা।’

স্থানীয়রা জানান, পদ্মা নদীতে এখনো বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, তবে এমন বিশালাকার কাতলা দেখে সবাই অবাক হয়েছেন।কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি কাতলা মাছ। মাছটির ওজন প্রায় ৪০ কেজি বা ১ মণ। স্থানীয় বাসিন্দারা মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার টাকায় কিনে নিয়েছেন।