Home আঞ্চলিক আজ আগের ঠিকানায় ফিরছে ফাঁদে আহত সেই বাঘিনী

আজ আগের ঠিকানায় ফিরছে ফাঁদে আহত সেই বাঘিনী

12

স্টাফ রিপোর্টার।।


সবকিছু ঠিক ধাকলে আজ রবিবার নিজ বাড়ি সুন্দরবনে ফিরছে শিকারের ফাঁদে আটকা পড়া বাঘিনী। দীর্ঘ ছয় মাস চিকিৎসা ও পরিচর্যার পর সম্পূর্ণ সুস্থ হওয়া রয়েল বেঙ্গল বাঘিনীকে সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হবে। তবে আগামী এক বছর পর্যবেক্ষণে রাখা হবে বাঘিনীকে। এজন্য একাধিক বিশেষজ্ঞ দল গঠন, ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সুন্দরবন বন বিভাগ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, , চলতি বছরের ৩ জানুয়ারি চাঁদপাই রেঞ্জের শরকির খাল এলাকায় শিকারিদের পেতে রাখা হরিণ ধরার ফাঁদে বাঘিনীটি আটকা পড়ে। পরদিন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনার পুনর্বাসন কেন্দ্রে আনা হয়। ফাঁদে বাঘিনীর বাম পায়ে তিন ইঞ্চি ক্ষত সৃষ্টি হয়ে পচন ধরে যায়। এছাড়া বেশকিছু পেশী ও শিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘ চিকিৎসায় এন্টিবায়টিক ও পরিচর্যা করা হয়। এতে গড়ে প্রতি মাসে দুই লাখ টাকার বেশী ব্যয় হয়েছে।
ন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, দীর্ঘ চিকিৎসার পর বাঘিনীটি এখন সম্পূর্ণ সুস্থ। রবিবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীটিকে ছেড়ে দেওয়া হবে। এ জন্য বনবিভাগ বাঘিনীটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবে। চারটি বিশেষজ্ঞ দল কাজ করবে।
দীর্ঘ চয় মাস বনের বাইরে ও বর্তমান সুন্দরবনে টিকে থাকার সক্ষমতা প্রসঙ্গে এই বন কর্মকর্তা বলেন, ‘আমরা সব বিষয়েই পর্যবেক্ষণ করেছি। বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন; বাঘিনীটি বনে টিকে থাকতে সক্ষম হবে।