স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর সদর থানা এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ মো. পারভেজ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত মো. পারভেজ খুলনা সদর থানার ০৫ নং মাছঘাট সি-ব্লক এলাকার মো. শাহিন মুন্সির ছেলে।
অভিযান পরিচালনাকারী পুলিশ জানায়, দুপুরে গোপন তথ্য ছিল যে এক যুবক মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে পারভেজকে আটক করে। পরে তার গাড়ি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
খুলনা থানা পুলিশ জানায়, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান চলমান থাকবে।









































