খবর বিজ্ঞপ্তি।।
জুলাই- আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে আজ রবিবার বিকাল ৪ ঘটিকায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে ও খুলনা মহানগরের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব এবং জেলার সদস্য সচিব ইসমাইল হোসেন খাঁনের সঞ্চালনায় এই যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এ সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবু জাফর।
প্রস্তুতি সভা থেকে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধে আগামী ১৬ জলাই বিকাল ৩ টায় খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে স্মরন সভা এবং ২২ জুলাই বিকাল ৪ টায় খুলনা মহানগর ও জেলা দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন আরিফুর রহমান আরিফ, সৈয়দ ইমরান রিয়াজুল খান মুরাদ, ইমতিয়াজ আলী সুজন, শাকিল আহমেদ, হাসান মাহমুদ, সজল হোসেন, নাজিম উদ্দিন শামীম, আব্দুল আহাদ শাহিন,এস এম ইউসুফ, ইমরান সালেহ সিফাত,হিমি বিশ্বাস, মাজাহারুল ইসলাম রানা, মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল,বিএম সাজেদ হোসেন সজল,নাম্মিন হোসেন মারজান, তানভীর আলম, সোহান মোল্লা, রাকিবুল ইসলাম সাজিদ,কাজী জাকারিয়া, কামরুল ইসলাম, এনামুল হক মল্লিক, ফয়সাল চৌধুরী, রিফাত ইসলাম,আবু ওবায়দা মাহিম,এম এম মুন্না,আবু সাঈদ,এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, ওহিদুজ্জামান খান,তরিকুল ইসলাম নকিব, ইসমাইল হোসেন,গাজী মনিরুল ইসলাম, মনিরুজ্জামান সোহাগ, বেল্লাল মুছতাকিম রাজ, আশুরা আক্তার পপি, হিমেল গাজী, নুরুল আমিন পাপ্পু, আব্দুল্লাহ্ জমাদ্দার, আজিজুল ইসলাম, ইমরান হোসেন, সাজ্জাদ হোসেন রিপ্পি,আঃ রাকিব, ইসমাইল ইসলাম, রকিবুল ইসলাম, সংগ্রাম মাদবর, রাতুল ঢালী, ফারহান,তালিম, রাকিব,তরিকুল ইসলাম নাহিদ, আব্দুল্লাহ্, জান্নাতুল নাঈম,অলিউর রহমান, আবুল বাশার, মাহিন কাজী, মাহামুদ,হিমু, মৃদুল, হানিফ, রাতুল, মিশকাত প্রমুখ।











































