Home আঞ্চলিক প্রজ্ঞাপন জারি: খুলনা বিভাগীয় শিশু হাসপাতালকে ‘বিশেষায়িত’ ঘোষণা

প্রজ্ঞাপন জারি: খুলনা বিভাগীয় শিশু হাসপাতালকে ‘বিশেষায়িত’ ঘোষণা

9


স্টাফ রিপোর্টার।।


খুলনা বিভাগীয় শিশু হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।


মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত ৫টি শিশু হাসপাতালকে সরকার কর্তৃক ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

খুলনা ছাড়াও বিশেষায়িত ঘোষিত অন্য চারটি হাসপাতাল হলো- রংপুর শিশু হাসপাতাল, কুমিল্লা শিশু হাসপাতাল, রাজশাহী শিশু হাসপাতাল এবং বরিশাল শিশু হাসপাতাল।


সংশ্লিষ্টরা মনে করছেন, এই আনুষ্ঠানিক ঘোষণার ফলে খুলনা অঞ্চলের অবহেলিত ও সাধারণ পরিবারের শিশুদের চিকিৎসাসেবায় এক নতুন দিগন্তের সূচনা হলো। হাসপাতালটিতে এখন থেকে আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল পদায়নের পথ সুগম হবে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিশু স্বাস্থ্যসেবার মানকে আরও উন্নত ও গতিশীল করে তুলবে।