স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপে কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করে একটি অনন্য ইতিহাস গড়েছেন ড. সুজান হুরম্যান। চলমান বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে প্রধান চিকিৎসক নারী হিসেবে রয়েছেন তিনি।
পুরুষতান্ত্রিক ফুটবল সংস্কৃতির প্রতিবন্ধকতা ভেঙে ড. সুজান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক এই আসরের ৯৬ বছরের ইতিহাসে তৃতীয় নারী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জনসংখ্যা ও আয়তনের দিক থেকে কুরাসাও হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে জায়গা করে নেওয়া সবচেয়ে ছোট দেশ।
এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিউজিল্যান্ড ফুটবল দলে প্রথম নারীপ্রধান চিকিৎসক হিসেবে ছিলেন ডা. সেলেস্তে গিয়ার্টসেমা।









































