Home আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্তজার স্মরণে: নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল শুক্রবার

বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্তজার স্মরণে: নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল শুক্রবার

2


খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং প্রবীণ বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্তজার স্মরণে শুক্রবার (২৬ জুন, ২০২৬) এক নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই নাগরিক শোকসভায় বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দসহ খুলনার স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আলহাজ্ব আলী আজগার লবি এমপি, আমীর এজাজ খান এমপি, নজরুল ইসলাম মঞ্জু প্রশাসক-খুলনা সিটি করপোরেশন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক মো. শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী।


নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী যৌথ এক বিবৃতিতে প্রয়াত প্রিয় নেতার এই নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে সর্বস্তরের নেতাকর্মী, সাধারণ জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের যথাসময়ে আন্তরিক উপস্থিতি কামনা করেছেন।


উল্লেখ্য, খুলনার মাটি ও মানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্তজা গত ৩০ মে, ২০২৬ তারিখে ইন্তেকাল করেন।