স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন তারকা ব্যাটার বিরাট কোহলি।
তবে তার অংশগ্রহণ নির্ভর করছে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপর। ফলে সিরিজ শুরুর আগে কোহলির শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন ভারতের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর এটিই হতে পারে তার প্রথম ওয়ানডে ম্যাচ।
বুমরাহর প্রত্যাবর্তন ভারতের বোলিং আক্রমণকে আরো শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন শুভমান গিল। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। এ ছাড়া দলে রয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল, ঈশান কিষান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডির মতো পরিচিত মুখ।
এদিকে আইপিএল ২০২৬-এ পাওয়া পায়ের চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি স্পিনার বরুণ চক্রবর্তী। বিসিসিআই জানিয়েছে, তিনি পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না।
আয়ারল্যান্ড সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। দলে রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিভম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং এবং আলোচিত কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেরক্ষক), ইশান কিষাণ (উইকেরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা ও আরশ সিংহ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেরক্ষক), ইশান কিশান (উইকেরক্ষক), শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, আরশদীপ সিং, প্রিন্স যাদব, সৌম্য কৃষ্ণা, সোহেল কৃষ্ণা।











































