Home জাতীয় লন্ডনে হাসনাত আব্দুল্লাহর উপর ডিম নিক্ষেপ

লন্ডনে হাসনাত আব্দুল্লাহর উপর ডিম নিক্ষেপ

0


ঢাকা অফিস।।

লন্ডনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় পার্কের একটি টার্কিশ রেস্টুরেন্টের সামনে ডিম নিক্ষেপের শিকার হন তিনি।


প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় হাসনাত আব্দুল্লাহসহ সাথে থাকা যুক্তরাজ‍্য এনসিপির নেতৃবৃন্দ খাওয়া শেষ করে বের হন । যুক্তরাজ‍্য আওয়ামী লীগের দফতর সম্পাদক শাহ্ শামীমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল লন্ডনে সফররত হাসনাত আব্দুল্লাহ এমপির উপর হামলা করেন। একটি ভিডিওতে দেখা যায় ডিম ছুড়ে মারা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ ডিম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে এক পর্যায়ে রেস্টুরেন্টের ভেতরে আশ্রয় নেন। আব্দুল্লাহর সাথে থাকা যুক্তরাজ‍্য এনসিপি নেতাদের একটি অংশ হামলা প্রতিহত করার চেষ্টা করেন।


হাসনাত আব্দুল্লাহর লন্ডন সফরে আসার সাথে সাথে তাকে হামলার চেষ্টায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা কর্মীরা ”মিশন বাদাম ‘ নামের কর্মসূচি ঘোষণা করেন।