Home Lead খুলনা হাদিস পার্কে আ’লীগের পক্ষে খাবার বিতরণ, সমালোচনার ঝড়

খুলনা হাদিস পার্কে আ’লীগের পক্ষে খাবার বিতরণ, সমালোচনার ঝড়

89

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর হাদিস পার্ক এলাকায় আওয়ামী লীগের পক্ষে খাবার বিতরণকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার (১৭ মে) দুপুর তিনটার দিকে এ খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিতরণকৃত খাবারের প্যাকেটের উপরে লেখা ছিল— “শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শেখ সোহেল, দেব দুলাল বাড়ৈ বাপ্পি, রনবীর বাড়ৈ সজল এর সৌজন্যে খাবার বিতরণ।”

ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মহলে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রকাশ্যে রাজনৈতিক পরিচয়ে এমন কর্মসূচি পরিচালনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ এটিকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন।

স্থানীয় কয়েকজন পথচারী ও সচেতন নাগরিক বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রকাশ্যে এ ধরনের ব্যানার ও পরিচয় ব্যবহার করে খাবার বিতরণ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে “শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন” উল্লেখ করে কর্মসূচি পালন করায় বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে।

তবে আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটি ঘিরে নগরজুড়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।