Home খেলাধুলা বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টানছেন লেভানডোভস্কি

বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টানছেন লেভানডোভস্কি

3

স্পোর্টস ডেস্ক।।

চলতি মৌসুমে বার্সেলোনার সঙ্গে পোলিশ তারকা রবার্ট লেভানডভস্কির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষে এই গ্রীষ্মে বার্সা ছাড়ছেন ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ স্ট্রাইকার।

শনিবার (১৬ মে) নিজ ইনস্টাগ্রামে এক পোস্টে এমনটি জানান তিনি। ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনা যোগ দিয়েছিলেন লেভানডোভস্কি। বার্সেলোনার হয়ে ১৯১ ম্যাচে ১১৯ গোল করেছেন। লেভানডোভস্কি বার্সাকে এই মৌসুমের শিরোপাসহ তিনটি লা লিগা শিরোপা এবং ২০২৫ সালের কোপা দেল রে জিততে সাহায্য করেছেন।

স্যোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লেভানডোভস্কি বলেন, ‌‌‘চার বছরের কঠোর পরিশ্রম ও চ্যালেঞ্জ পর, এখন এগিয়ে যাওয়ার সময়। মিশন সম্পূর্ণ , এই অনুভূতি নিয়ে বিদায় নিচ্ছি। চার মৌসুমে তিন শিরোপা।

চরম দুর্দিনে এবং আর্থিক সংকটে থাকা অবস্থায় বার্সায় যোগ দেন এই ফরোয়ার্ড। লা লিগা শিরোপা পুররুদ্ধারসহ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়েও সাহায্য করেন।
বার্সা তার যোগ্য স্থানে ফিরে এসেছে বলে যোগ করেন লেভানডোভস্কি।

আগামীকাল রবিবার (১৭ মে) বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে শেষবারের মতো রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবেন লেভানডোভস্কি। কোচ হানসি ফ্লিক নিশ্চিত করেছেন যে তিনি প্রথম একাদশেই থাকবেন।