স্টাফ রিপোর্টার।।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (TOAB) ২০২৬-২০২৮ মেয়াদের আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (TOAS)-এর সভাপতি মঈন জমাদ্দার।
তিনি কনশাস্ রিলায়েন্স ফোরামের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
TOAS নেতৃবৃন্দ বলেন, সুন্দরবনভিত্তিক পর্যটন শিল্পের উন্নয়ন এবং ট্যুর অপারেটরদের স্বার্থরক্ষায় মঈন জোমাদ্দারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁকে বিজয়ী করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পর্যটন খাতের উন্নয়ন, পেশাদারিত্ব বৃদ্ধি এবং ট্যুর অপারেটরদের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।











































