Home আঞ্চলিক শরণখোলায় কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার

শরণখোলায় কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার

43

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা এক অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মুল্যের কর্তন নিষিদ্ধ ২৫ ঘনফুট সুন্দরী কাঠ উদ্ধার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে ৩০, অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় পুর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে একদল বনরক্ষী টগরাবাড়ী এলাকার হেলাল হাওলাদারের বাড়ী সংলগ্ন ভোলা নদীতে এ অভিয়ান চালায়। এ সময়  স্থানীয় কয়েক জন সিপিজি সদস্যদের সহযোগীতায় চোরা কারবারীদের পানির নিচে লুকিয়ে রাখা ৮পিচ সুন্দরী গাছ উদ্ধার করে বনকর্মীরা। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজার মুল্য ৩০ হাজার টাকা বলে জানায় বনবিভাগ। তবে, স্থানীয়দের একটি সুত্র দাবী করেন, উদ্ধারকৃত কাঠগুলো গত ২/৩ দিন আগে একই এলাকার খলিল ফকির সহ কতিপয় জেলে মাছ ধরে সুন্দরবন হতে ফেরার পথে নিয়ে আসেন এবং পানির নিছে লুকিয়ে রাখেন। অন্যদিকে, জেলে খলিল ফকির জানান, নদীতে কে বা কারা ওই কাঠ গুলো লুকিয়ে রেখেছেন তা আমরা জানিনা। তবে, আমাদের ঘায়েল করার জন্য প্রতিপক্ষরা এমন কাল্পনিক অভিযোগ তুলেছেন । এ ব্যাপারে ধানসাগর ষ্টেশন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া কাঠ গুলো পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে। তবে, বিষয়টি তদন্ত করে বন আইনে মামলা রেকর্ড করা হবে।