Home আলোচিত সংবাদ সংরক্ষিত নারী আসনে যাদের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনে যাদের মনোনয়ন বৈধ

0

ঢাকা অফিস।।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া স্বতন্ত্র একজন ও জামায়াতের ১২ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান জানান, স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নও বৈধ ঘোষণা করেছে ইসি। তবে সংরক্ষিত মহিলা আসনে এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি সরকারি চাকুরি করতেন। নিয়ম অনুযায়ী ৩ বছর অতিবাহিত হতে হয়। কিন্তু তা হয়নি তাই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে, প্রার্থিতা বাতিল করা যাবে ২৯ এপ্রিল।

৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ। ১২ মে ভোট গ্রহণ। যদি কোনো আসন শূন্য থাকে সেটি উন্মুক্ত হবে। সব দল থেকে অংশ গ্রহণ করতে পারবে। কারো দাবি থাকলে রবিবারের মধ্যে ইসিতে আপিল করা যাবে।