পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফিডিং কার্যক্রমে ব্যাপক অনিয়ম, নিম্নমানের খাদ্য সরবরাহ এবং শিশুদের ¯^াস্থ্য ঝুঁকি নিয়ে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে| সরবরাহকৃত খাদ্য তালিকায় থাকা বনরুটির কোনোটি মেয়াদ উত্তীর্ণ, কোনটাতে আবার নেই মেয়াদের দিন তারিখ| সরবরকৃত বনরুটি দুর্গন্ধ এবং প্যাকেটজাত অধিকাংশ বনরুটিতে ফাঙ্গাসের দেখা মিলেছে| সরবরাহকৃত ডিমের প্রতিদিন ২০-৪০টি নষ্ট মিলছে| সরবরাহকৃত কলা খাওয়ার অনুপযোগী, কোনটি কাঁচা শক্ত আবার কোনোটি নষ্ট| প্যাকেটজাত ইউএইচটি দুধের গুণগত মান নিয়ে রয়েছে অভিযোগ| এমনকি তালিকায় থাকা বিস্কুটের দেখা মেলেনি আজও পর্যন্ত|

সরেজমিন খুলনার পাইকগাছা উপজেলার ৮ ন¤^র কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় গেলে, বিদ্যালযের ছাত্র-ছাত্রী অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের বক্তব্যে এমন অভিযোগ উঠে এসেছে|
জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফিডিং কর্মসুচি পরিচালনা করছে সরকার| সপ্তাহে ছয়দিন এই কার্যক্রম পরিচালিত হয়| উপজেলার ১৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৭ হাজার ছাত্র-ছাত্রী এই কর্মসুচির আওতায় রয়েছে| তবে শুরু থেকে নানা অনিয়ম ও নিন্ম মানের খাবার সরবরাহের অভিযোগে জনমনে চরম ক্ষোভ উদ্বেগ সৃষ্টি হয়েছে| বাচ্চাদের খাদ্য নিরাপত্তা ও ¯^াস্থ্য ঝুকির কথা বিবেচনায় নিয়ে জরুরী পদক্ষেপ নেওয়ার দাবি অভিভাবক সহ স্থানীয়দের|

তথ্যানুসন্ধানে জানা যায়, পাবনার ওসাকা নামের এক এনজিও ঠিকাদার হিসেবে নিয়োগ পেলেও পাইকগাছা উপজেলায় খাদ্য সরবরাহ করছেন বিসমিল্লাহ এন্টারপ্রাইজের ¯^ত্বাধিকারী মো. মাহদী হাসান| নিজেকে মাদ্রাসা শিক্ষক দাবি করে পণ্য সরবরাহে নিজের সীমাবদ্ধতার চিত্র তুলে ধরেন তিনি|
সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফিডিং কর্মসূচি পরিচালনা করছে সরকার| সপ্তাহে ছয়দিন এই কার্যক্রম পরিচালিত হয়| উপজেলার ১৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৭ হাজার ছাত্র-ছাত্রী এই কর্মসূচির আওতায় রয়েছে|
উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ (ভারপ্রাপ্ত) জানান, এমনতর অভিযোগ উপজেলার প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের| বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে|








































