Home বিনোদন বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে!

বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে!

0

বিনোদন ডেস্ক।।

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। চলতি বছরে পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ কভার স্টার নির্বাচিত হয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী নির্বাচিত হওয়ার পেছনে রয়েছে তার লড়াই ও বদলে যাওয়ার গল্প।

৪৩ বছরের অ্যান হ্যাথাওয়ে বলেন, ’’ক্যারিয়ারের শুরুতে ভাবতাম, নিজের প্রতি কঠোর হলে আমি আরো ভালো শিল্পী হতে পারব। কিন্তু চল্লিশ বছর বয়সে এসে আমি নতুন মাত্রা খুঁজে পেলাম। অস্বস্তিকর জীবন কাটানোর প্রতি আমার আর কোনো আগ্রহ ছিল না। আমি শুধু জীবনের মজার অংশটুকু উপভোগ করতে চাই। দীর্ঘ ক্যারিয়ার থেকেই অ্যান হ্যাথাওয়ের এসব উপলব্ধি হয়েছে “

২০০১ সালে ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘ব্রোকব্যাক মাউন্টেন’, ‘বিকামিং জেইন’র মতো শিল্পধর্মী সিনেমা থেকে শুরু করে ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ কিংবা ‘লা মিজারেবলস’ এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেন। ‘লা মিজারেবলস’ সিনেমার জন্য অস্কার জিতেন অ্যান হ্যাথাওয়ে।
চলতি বছরে মুক্তি পাবে তার অভিনীত পাঁচটি সিনেমা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা টু’। প্রায় দুই দশক পর আবারো অ্যান্ডি স্যাকস চরিত্রে ফিরেছেন; এ যেন নস্টালজিয়া আর নতুন অভিজ্ঞতার এক মিশেল। তার সঙ্গে ফিরেছেন আগের সহশিল্পীরাও। যেমন- মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচি।

ব্যক্তিগত জীবনে জুয়েলারি ডিজাইনার ও প্রযোজক অ্যাডাম শুলমানকে বিয়ে করেছেন অ্যান হ্যাথাওয়ে। ১৩ বছরের দাম্পত্য জীবনে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে।