Home আঞ্চলিক সুন্দরবন থেকে বন্দুক-কার্তুজ উদ্ধার

সুন্দরবন থেকে বন্দুক-কার্তুজ উদ্ধার

14

সাতক্ষীরা প্রতিনিধি।।

সুন্দরবনের গহীনে অভিযান চালিয়ে তিনটি দেশীয় বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ। তবে এ সময় কোনো দুষ্কৃতিকারীকে আটক করা যায়নি।

শুক্রবার (১০ এপ্রিল) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, ’টহলরত বনকর্মীরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে বনদস্যুদের ধাওয়া করে। এ সময় দুষ্কৃতিকারীরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করা হয় ‘

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, ’সুন্দরবনে অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছেন। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’