Home আঞ্চলিক অস্ত্রসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক

অস্ত্রসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক

2

স্টাফ রিপোর্টার।।


খুলনার দিঘলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার ভোরে উপজেলার গাজীরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, এ সময় একটি একনলা বন্দুক, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ককটেল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

আটক ব্যক্তিরা হলেন- মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) ও জনি মোল্লা (৩৭)। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায়।