বিএমএ’র নিন্দা ও ক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
গতকাল খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চেম্বারে কর্তব্যরত অবস্থায় জুনিয়র কনসালটেন্ট ডা. উত্তম কুমার দেওয়ান’র ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ, নিন্দা জ্ঞাপন ও আসামীকে আইনের আওতায় দ্রুত বিচারের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশিদ, সাধারন সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ,কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনূর রশিদ, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস কে বল্লভ, সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী,সমাজ কল্যাণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনিন, কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসীন, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. ডালিয়া আখতার, ডা. খান আহমেদ হেলালি, ডা. মোহাম্ম হাসান, ডা. হিমেল সাহা, ডা. সোহানা সেলিম, ডা. কাজী করিম নেওয়াজ, ডা. বাপ্পারাজ দও, ডা.এস এম তুষার আলম, ডা.মোঃ রকিবুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. পলাশ কুমার দে, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. পার্থ সারথী শিকদার, ডা. সুদীপ পাল, ডা. তন্ময় সাহা প্রমূখ।
কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ
খুলনার কপিলমুনি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম অভিযানের নের্তৃত্ব দেন। সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত বিভিন্ন দোকানে তিনি ত্রুটি-বিচ্যুতি সহ নানা অনিয়মের বিষয় তদারকি করে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। আদালত পরিচালনার সময় কপিলমুনি বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের সকল কাগজপত্র সহ লাইসেন্স নিরীক্ষণ করেন। এ সময় মা বেকারীকে ২ হাজার টাকা এবং রায় মিষ্টান্ন ভান্ডার কে ১ হাজার টাকা করে জরিমানা করেন তিনি। অভিযানকালে সাথে ছিলেন পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ, পেশকার কার্ত্তিক হালদার প্রমূখ।
কপিলমুনিতে শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ
খুলনার কপিলমুনিতে সোমবার শান্তিপূর্ণ পরিবেশে ২টি কেন্দ্রে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এস এস সি পরীক্ষার ১ম দিন অতিবাহিত হয়েছে।
জানাযায়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ কেন্দ্রটিতে মোট ২৮৭ জন শিক্ষার্থীর মধ্যে সকলেই পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্রটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন ইনেটক্টর মাহবুবুর রহমান, কেন্দ্রের সচিব ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কবীর আহম্মেদ।
এদিকে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে মোট ২৫৬ জন শিক্ষার্থীর মধ্যে সকলেই পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্রটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইকবল কবীর। কেন্দ্রের সচিব ছিলেন প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা। ওই দিন বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দু’টি কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। কেন্দ্র পরিদর্শণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাতুল আলম।
গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা ফকির রবিউল ইসলামের পিতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
গিলাতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নেতা ফকির রবিউল ইসলামের পিতা বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন ফকির গিলাতলা ফকিরপাড়া নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে গতকাল সকাল সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন।ইন্না লি………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৮৫) বছর। তিনি ৪ ছেলে, ৫ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল জোহর বাদ ফকির পাড়া জামে মসজিদ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জানান মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খানজাহান আলী বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এসএ রহমান বাবুল, থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মোঃ সেলিম সরদার , মোঃ রফিকুল ইসলাম শুকুর, বেগ আব্দুর রাজ্জাক রাজ, সৈয়দ কেসমত আলী, শেখ আব্দুস সালাম, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোল্যা সোলায়মান, আলহাজ্ব শেখ আল আমিন, ইউপি সদস্য হুমায়ুন কবির, সৈয়দ শাহজাহান আলী, শাফি মেম্বর,সিরাজ মোড়ল, আফিলগেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নাসির উদ্দিন, ফরহাদ হোসেন, বনি, মিন্টু প্রমুখ। জানাযায় ইমামতি করেন মরহুমের ভাতিজা মোঃ আব্দুর রহিম।
আফিলগেটে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নারীদের হাঁস মুরগী পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুব ও যুব নারীদের হাঁস মুরগী পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বিকাল ৩টায় আটরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ফুলতলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও সানরাইজ ফাউন্ডেশনের (এসআরএস)সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা প্রেস কাবের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা স্বপন কুমার রায়, আটরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চন্দ্র নন্দী। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন সানরাইজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনন্দ কুমার স্বর ,আশরাফুল কবির, মোঃ এনামুল কবির, মোঃ আলম, কানিজ আক্তার মুক্তা প্রমুখ।
৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থীর দলীয় কাউন্সিলরদের সাথে মতবিনিময়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আল আমিন ফকির গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৩নং ওয়ার্ডের অন্তর্গত যোগীপোল ইউনিয়নের ৯টি ওয়ার্ড এলাকার কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন। এসময় তার সাথে ছিলেন খানজাহান আলী থানা এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যথাক্রমে-৩৩ নং ওয়ার্ড আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলেক শেখ , বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবর আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা এয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সনি শেখ, মোঃ শাহজাহান, মোজাম হোসেন ভ’ইয়া, আবু আল ফরিদ, মনির শেখ, জুয়েল, বাচ্চু শেখ প্রমুখ।
দামোদরে ৫’শ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে এসআই (নিঃ) মুক্ত রায় চৌধুরী, পিপিএম, সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনাকালে গতরবিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফুলতলা থানাধীন দামোদর উত্তর পাড়া গোডাউন রোড থেকে একই এলাকার মোমিন হাওলাদারের পুত্র কালাম হাওলাদার(৪২)কে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করে । এব্যপারে জেলা গোয়েন্দা শাখা খুলনার এসআই (নিঃ) মুক্ত রায় চৌধুরী বাদী হয়ে ফুলতলা থানায় মাদক আইনে মামলার দায়ের করেছেন।
জেলা ও মহানগর আওয়ামী লীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সাবেক সদস্য, নতুন বাজার ব্যবসায়ী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি গাজী নজরুল ইসলাম আজ সকালে ব্রেন স্টোক করে মৃত্যু বরন করেছেন। (ইন্না……রাজিউন)।
তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতি দান কারী নেতৃবৃন্দ হলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা। নেতৃবৃন্দ মহান আল্লাহ পাকের নিকট মরহুম গাজী নজরুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করেন।
মণিরামপুরে এমআর ইটভাটায় অর্ধ লাখ টাকা জরিমানা
মণিরাপুর (যশোর) প্রতিনিধি
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যশোরের মণিরামপুরের খেদাপাড়া গ্রামে অবস্থিত মেসার্স এমআর ব্রিকস এর মালিক আব্দুর রাজ্জাককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এসময় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার জন্য আদালত ভাটা মালিককে ছয় মাসের সময় বেধে দেন। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম বলেন, পরিবশে অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় মণিরামপুরের খেদাপাড়ায় অবস্থিত এমআরএম ইটভাটার মালিক আব্দুর রাজ্জাককে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ধারায় অপরাধ গণ্য করে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে ৫০ হাজার টাকা নগদ পরিশোধ করে মুক্তি পান তিনি। আদালতের এই অভিযান অব্যহত থাকবে বলে জানান বিচারক মোঃ নুরুল ইসলাম।
ফকিরহাটের অর্গানিক বেতাগায় পরীক্ষা মুলক ভাবে রসুন চাষ শুরু
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার অর্গানিক বেতাগায় পরীক্ষা মুলক ভাবে চাষিরা এবার রসুন চাষ শুরু করেছেন। কম সময়ে স্বল্প খরচে অধিক ফসল ও মুনাফা পাওয়ার এটাই প্রধান ফসল হিসাবে ব্যাপক পরিচিতি পেয়েছে। একারণে চাষিরা অন্যান্য সবজির সাথে পরীক্ষা মুলক ভাবে রসুন চাষের প্রতি আগ্রহ বাড়িয়েছেন। সুত্রে জানা গেছে, সারা দেশের সাড়া জাগানো অর্গানিক পল্লী নামে ক্ষাত অর্গানিক বেতাগার বেশ কয়েকজন চাষি আলু পটল ঝিংগা টমেটো সিম কুমড়া বেগুন খিরাই সহ নানা প্রকার সবজির সাথে রসুনের চাষ শুরু করেছেন। ফসলও ভাল দেখা যাচ্ছে। তবে সম্প্রতিক সময়ে বাগেরহাটের উপরে দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণি ঝড় বুলবুল এর কারনে ফসলের কিছুটা ক্ষতি হয়। তার পরেও এলাকার কৃষকরা পিছুপা হয়নী। অধিকাংশ চাষি খিরাই চাষ করলেও কয়েকজন চাষি এবার রসুনের চাষ করেছেন। মোঃ ওহিদুল ইসলাম নামের একজন চাষি জানান, রসুন চাষে মাত্র তিন মাস সময় লাগে, তাছাড়া এতে বীজ সার সেচ সহ নানা প্রকার উপকরনে তেমন একটা বেশি খরচে হয় না। এমনকি স্বল্প সময়ে অধিক মুনাফাও পাওয়া যায়। একারণে আমরা কয়েকজনে এবার পরীক্ষা মুলক ভাবে রসুন চাষ করেছি। তিনি ৪০শতক জমিতে রসুনের চাষ করেন।
এছাড়া বিপ্র দেবনাথ ৩০শতক জমিতে ও রুহোল শেখ তিনিও ৩০শতক জমিতে রসুন চাষ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে তাদেরকে বীজ সার ও নানা প্রকার উপকরণ সহ প্রশিক্ষন দিয়েছেন। তিনি বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে কৃষি অফিস তাদের-কে রসুন-১ চাষ করার জন্য বীজ প্রদান করেন। এর পর বীজ রোপনের পর গাছ উঠলে তার গোড়া কুপিয়ে ৪টি সেচ দিতে হবে। ৯০/১শত দিনের মধ্যে রসুন তোলা সম্ভাব হবে। এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল ও কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমাদের এলাকার কৃষকরা সাধারনত রসুন চাষ করতে চাই না। স্বল্প খরচে এবং স্বল্প সময়ে রসুন চাষে অধিক ফসল হয়। এতে কৃষকরা লাভবানও হয় বেশি। তাই তাদের-কে রসুন চাষে স্বাবলম্বি করার জন্য আমরা রসুন-১ এর বীজ সার ও উপকরণ সহ তাদের-কে প্রশিক্ষন প্রদান করেছি।
ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির পরিচিতি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা গতকাল সোমবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পিলজংগ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পরিচিতি সভায় সভাপতিত্বে করেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আছাবুর রহামান। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), সদস্য জীবন কৃষ্ণ ঘোষ, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ, যুগ্ন-আহবায়ক মোঃ শরীফ হোসেন, সদস্য অঞ্জন কুমার চক্রবর্তী ও মোঃ তাইজুল ইসলাম সহ বিভিন্ন নের্তৃবৃন্দ। সভা পরিচালনা করেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।
অভয়নগরে ঘাট সরদার মফিজুল হকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে ঘাট সরদার মফিজুল হকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রোববার রাতে আহতের স্ত্রী পারভীন নাহার বাদি হয়ে আট জনের নামে ও অজ্ঞত আরো ৭/৮ জন উল্লোখ করে মামলাটি দায়ের করেন। মামলা নং -৩। তারিখ: ০২-০২-২০২০। মামলায় আসামীরা হলো, নয়ন হোসেন(৩২), চয়ন হোসেন( ২৯) উভয়ে পিতা সাইদ শেখ, আতিয়ার রহমান(৩১), পিতা-মতিয়ার রহমান, রুবেল হোসেন( ৩৫), পিতা আবজাল হোসেন, পিতা , পাভেল রহমান(৪২), পিতা অঙ্গাত, সর্ব সাং একতারপুর, সুমন হোসেন(৩৫), পিতা হালিম শেখ, নাসির মোল্লা ৩৩, পিতা আকরাম সাং তালতলা মাইলপোস্ট, সেলিম ২৯, পিতা- আক্তার গাজী, সাং গাজীপুর। সহ অজ্ঞাত আরো ৭/৮জন আসামী উল্লেখ করা হয়েছে। গত শনিবার সকালে তালতলা চৌরাস্তায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মফিজুল হক মফিজ(৪০) ঘাট সরদার জখম হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সে এখন আশংকামুক্ত বলে জানা গেছে।
শ্যামনগরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিতি ৪৮ জন
শ্যামনগর প্রতিনিধি
প্রথম দিনে শ্যামনগরে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার শ্যামনগরে এসএসসি ৩টি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ২৩৮০ জনের মধ্যে উপস্থিতি ২৩৭২ জন, অনুপস্থিতি ৮জন, ভোকেশনাল ১০২ জনের মধ্যে উপস্থিতি ১০০ জন, অনুপস্থিতি ২ জন, দাখিল ২টি কেন্দ্রে ১১২৫ জনের মধ্যে উপস্থিতি ১০৮৭ জন, অনুপস্থিতি ৩৮ জন। প্রথম দিনেই শ্যামনগরে কেন্দ্র গুলোতে পরীক্ষায় অনুপস্থিতি মোট ৪৮ জন।
রূপসায় কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
উপজেলা কৃষকলীগের ত্রী বার্ষিক সম্মেলন উপলক্ষে এক সভা রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের আহবায়ক দীনবন্ধু বর্দ্ধনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রিয় কৃষকলীগের সাবেক সহ সভাপতি শরীফ আশরাফ আলী। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মোজাফ্ফার হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সা: সম্পাদক মানিকুজ্জামান অশোক, কেন্দ্রিয় কৃষকলীগ নেতা মোসা: হালিমা রহমান, মুন্সী ওয়াহিদুজ্জামান, আ: রহমান বিশ^াস, জেলা কৃষকলীগ নেতা মুজিবুর রহমান, এম এম শামসুল আলম। কৃষকলীগ নেতা আ: মান্নান ও মোশারেফ হোসেন কুটির পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগ নেতা মোরশেদুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ প্রমূখ।
কেশবপুরে পোল্ট্রি খামারীদের সেমিনার অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে খামারের শেডে ভেন্টিলেশনের সহায়ক আনোয়ার সিমেন্ট শীট ব্যাবহারের উপর পোল্ট্রি খামারীদের এক সেমিনার সোমবার দিনব্যাপী উপজেলা ক্রীড়া সংস্থার সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার সিমেন্ট শীটের ডিলার হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডাঃ মুসাদ্দীকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ প্রকাশ চন্দ্র মন্ডল, আনোয়ার সিমেন্ট শীটের টি.এম. দেব কুমার মজুমদার, উপজেলা অফিসার আরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম। সেমিনার ৫০ জন পোল্ট্রি খামারী অংশ গ্রহণ করেন।
কয়রায় শান্তিপুর্ন পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
কয়রা প্রতিনিধি
কয়রায় শান্তিপুর্নভাবে প্রথম দিনের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহসিন আলী জানায়, উপজেলার ৫ টি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮১১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এ সকল কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অন্যদিকে ৩ টি মাদ্রাসা কেন্দ্রে ৭৪৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। মাদ্রাসা কেন্দ্রে ১০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেনি। এ ছাড়া মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোকেশনাল কেন্দ্রে ৯২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা কেন্দ্রগুলো পরিদর্শন করে পরীক্ষার কেন্দ্রের পরিবেশ ভাল থাকায় সন্তোশ প্রকাশ করেছেন।
সাতক্ষীরার এক ইটভাটা শ্রমিকের ঢাকায় রহস্যজনক মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার এক ইটভাটা শ্রমিকের ঢাকায় রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের সহকর্মীরা বলছেন, তিনি আত্মহত্যা করেছেন। অপরদিকে, তার স্বজনরা বলছেন, তাকে ঢাকার ধামরাই একটি ইটভাটায় নিয়ে হত্যা করা হয়েছে। মৃত শ্রমিকের নাম ফিরোজ ঢালি (৩২)। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া গুচ্ছগ্রামের সাঈদুর ঢালির ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, দেবহাটা এলাকার শ্রমিক সরদার বাবলু গুচ্ছগ্রামের ফিরোজ ঢালিসহ বেশ কয়েকজন শ্রমিককে সম্প্রতি চুক্তিভিত্তিক ঢাকার ধামরাইয়ে ইটভাটায় শ্রমিকের কাজ করার জন্য নিয়ে যান। রোববার সকালে ফিরোজ ঢালি অসুস্থ হয়ে পড়লে শ্রমিক সরদার বাবলু তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এর পর শ্রমিক সরদার বাবলু তার লাশ নিয়ে আসেন বাড়িতে। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে তার বাড়ি থেকে লাশটি নিয়ে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, ময়না তদন্ত ছাড়া এ ঘটনা হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা অসম্ভব। তবে, শ্রমিক সরদার বাবলুকে আটক করা হয়েছে।
সাতক্ষীরায় প্রথম দিনে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সোমবার থেকে সারা দেশের ন্যায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনে অনুষ্ঠিত বাংলা পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তবে, জেলায় এবার ২৪ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলো ২৩৪ জন। এর মধ্যে দাখিল পরীক্ষায় ১৭৫, ভোকেশনাল ১৭ ও এসএসসি পরীক্ষায় ৪২ জন পরীক্ষাথী অনুপস্থিত ছিলো বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে, পরীক্ষা সুষ্ঠ, সুশৃঙ্খল ও নকলমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় সব ধরনের প্রস্তুতি। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলে দুপুর ১ টা পর্যন্ত।
জেলা প্রশাসন অফিসের শিক্ষা শাখার কন্ট্রোল রুমের তথ্য মতে, এ বছর যশোর বোর্ডের আওতাধীন সাতক্ষীরা জেলায় ৪৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৪ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ হাজার ২৬১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। এর মধ্যে এস.এস.সি ২৭ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৭৩৫ জন, দাখিল ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২২৯ জন এবং কারিগরি (ভোকেশনাল) ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৯৭ জন। অর্থাৎ প্রথম দিনের এই পরীক্ষায় মোট ২৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
এদিকে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের সকল পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় পুলিশ ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে স্থানীয় সরকার মন্ত্রানালয়ের সাতক্ষীরাস্থ উপ-পরিচালক (ডিডিএলজি) ও অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) মাধ্যমে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তিনি আরো জানান, প্রশ্ন পত্র ফাঁসের সাথে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে।
সাতক্ষীরা প্রেসকাবের কার্যনির্বাহী কিমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রেসকাব গভীর উদ্বেগের সাথে লক্ষ করছে যে, ‘সাতক্ষীরা প্রেসকাব’র নাম ব্যবহার করে স্থানীয় দুটি পত্রিকায় কথিত নির্বাহী কমিটির সভা আহবান অনুষ্ঠিত হয়েছে মর্মে দেখানো হয়েছে। যেখানে কোথায় সভাটি অনুষ্ঠিত হল বা কারা উপস্থিত ছিল এমন কোনো তথ্য নেই। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে সাংবাদিকদের মধ্যে বিভেদের চেষ্টা করা হচ্ছে।
সাতক্ষীরা প্রেসকাবের নিজস্ব ভবনে প্রেসকাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাতক্ষীরা প্রেসকাবের সকল সদস্য এবং সাংবাদিকদের পদচারনায় প্রেসকাব এখন মুখরিত। প্রেসকাব এখন সাতক্ষীরার মানুষের সার্বজনীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুতরাং প্রেসকাব নিয়ে কেউ ষড়যন্ত্র বা চক্রান্ত করলে প্রেসকাবের সদস্যরা সমুচিতভাবে তার জবাব দেবে। প্রেসকাব নেতৃবৃন্দ একইসাথে হুশিয়ারী উচ্চারন করেন যে, প্রেসকাবের একটি নিজস্ব গঠনতন্ত্র আছে।
এর বাইরে প্রেসকাবকে কোনো ব্যাক্তির তল্পীবাহক প্রতিষ্ঠানে পরিগণিত করার চেষ্ঠা করা হলে তাদেরকে চিহ্নিত করে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরা প্রেসকাবের কার্যনির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সাতক্ষীরা প্রেসকাবের কার্যনির্বাহী সভাকক্ষে রোববার সন্ধ্যায় প্রেসকাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাতক্ষীরা প্রতিনিধি মোজাফ্্ফর রহমানের সঞ্চালনায় বক্তব্য সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসকাবের সহ-সভাপতি দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তা ও ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, অর্থসম্পাদক সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টি২৪ এর জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহসানুর রহমান রাজীব। নির্বাহী সদস্য আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, গাজী টিভি ও দৈনিক পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন।
সভায় ২২ জানুয়ারী কার্যনির্বাহী গঠনের পর সাতক্ষীরা প্রেসকাবের নতুন কমিটিকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সাধারণ মানুষ যারা প্রেসকাবে এসে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানিয়েছে তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
সভায় ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক বনভোজনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রেসকাবে সদস্য পেতে আগ্রহীদের নিয়ম অনুযায়ী আবেদন আহবান করা হয়েছে।
ফুলতলায় বৃহত্তর ব্রাক্ষ্মণ সমাবেশে শ্যামল সভাপতি ও উদয় সম্পাদক নির্বাচিত
ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলায় বৃহত্তর ব্রাক্ষ¥ণ সমাবেশ সোমবার দুপুরে স্থানীয় ক্যাশখোলা মহাশ্মশানে উদয় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাক্ষ¥ণ সংসদ খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহসভাপতি সিদু রঞ্জন চক্রবর্তী, অর্থ সম্পাদক এ্যাড. সমীর কুমার ভট্রাচার্য। পল্লব চক্রবর্তীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক অজয় চক্রবর্তী, প্রেসকাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, শিক্ষক অজিত সরকার, বিশ্বনাথ চক্রবর্তী, শংকর ব্যানার্জি, সানা চক্রবর্তী প্রমুখ। সমাবেশ শেষে শ্যামল চক্রবর্তীকে সভাপতি, উদয় চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও পল্লব চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
স্মার্ট ফোনের সেলফি জগতের এক জনপ্রিয় নাম কালীগঞ্জের মন্টু মামু
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
স্মার্ট ফোনের জগতে সেলফি কতোটা জনপ্রিয় হয়ে উঠেছে তা বয়ান না করলেও চলে। ঘন ঘন সেলফি তোলাকে মনোবিজ্ঞানীরা মানষিক সমস্যা বলে চিহ্নিত করেছেন। সেলফি তোলার জন্য অনেকেরই মাথায় এ ধরনের বুদ্ধিও আসতে দেখা গেছে। এর কারনে অনেকেই অসাবধানতা বশত মৃত্যুর ঘটনাও ঘটছে অহরহ। অনেকে রীতিমত গুরুত্বপূর্ণ কাজ বাদ রেখে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে থাকে। সেলফির নেশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। সোস্যাল মিডিয়ার সূত্রে এমনই এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে ঝিনাইদহের কালীগঞ্জ কোলা বাজারের বিনোদপুর গ্রামের এজের আলীর ছেলে মন্টু ওরফে মন্টু মামু (৪৫) তার নিজের ফেসবুক আইডির নাম মন্টু মামু। সে ২ ছেলে ও ১ মেয়ের জনক। বড় ছেলে কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ থেকে এইচ.এস সি পরীক্ষা দেবে এবং ছোট ছেলেও শহীদ নূর আলী কলেজ থেকে এইচ.এস.সি পরিক্ষা দেবে।
তার মেয়ের বয়স ৪ বছর। তিনি কোলা বাজারের লাটা হাম্বার গাড়ির ষ্টাটারী পেশায় নিয়োজিত। এতে যা রোজগার হয় তাই দিয়ে কোন রকম খেয়ে না খেয়ে সংসার চলে। তিনি অনেক আগে থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে আওয়ামীলীগের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বর্তমানে তিনি কোলা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক। তার বাবার অর্থনৈতিক অবস্থা ভাল না থাকার কারনে লেখাপড়া বেশী করতে পারেননি। কোলা বাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেনি পাশ করার পর আর লেখাপড়া ভাগ্যে জোটেনি। ঐ বয়স থেকেই সংসারের হাল ধরতে হয়েছে তার।
তিনি জানান, মানুষের হাতে স্মার্ট ফোন দেখে আমার খুব শখ হতো যদি একটা স্মার্ট ফোন কিনতে পারতাম কিন্তু টাকার অভাবে কিনতে পারতাম না। এর আগে বহু কষ্ট করে একটা কম দামের স্মার্ট ফোন কিনে ছেলেদের দিয়ে ফেসবুক আইডি খুলে টুকটাক সেলফি তুলে পোষ্ট করতাম। কিন্তু ছবি ভালো না হওয়ায় মনটা খুব খারাপ লাগতো। তাই মনে মনে প্রতিজ্ঞা করি একটা ভালো স্মার্ট ফোন কিনবো। তখন থেকেই বহু কষ্ট করে ২ বছর ধরে অল্প অল্প করে টাকা যোগাড় করে আজ থেকে ১৫ দিন আগে একটা সাওমি রেডমি-এইট সেট কিনে এখন মনের আশা পূরন করছি। তিনি আরো বলেন, যেখানে সভা সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানেই আমি হাজির হই একটা উদ্দেশ্য জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ এবং প্রশাসনের সাথে সেলফি তোলা।
এরপর ফেসবুকে পোষ্ট করে আত্মতৃপ্তি মেটায়। আমি এপর্যন্ত প্রায় শ¯্রাধিক ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেছি। এরমধ্যে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, ভাইস চেয়ারম্যান শিবলী নোমনী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, জেলার প্রায় সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, থানার ওসি, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন প্রশাসনের লোকজনের সাথে ছবি তুলে পোষ্ট করেছি। লোক সমাগম দেখলেই শত কাজ থাকলেও সেখানে যেয়ে ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেন বলে জানান। তার খুব শখ সে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামীলীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দ, ঝিনাইদহের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, আব্দুল হাই এমপি, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ সকল রাজনৈতিক ব্যক্তি এবং ঝিনাইদহে কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে ছবি তুলে পোষ্ট করবেন। কিন্তু সময় এবং অর্থের অভাবে সে আশা পূরন হচ্ছে না মন্টু মামুর। এটা সে শখের বশেই সে করে থাকে এর পেছনে তার আর কোন উদ্দেশ্য নেই। তার যাকে ভালো লাগে সে তার সাথে সেলফি তোলার জন্য সমস্থ কাজ কাম বাদ দিয়ে মাইলের পর মাইল পাড়ি দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তার পর তার ভালো লাগা ব্যক্তিকে নিজে পরিচয় দিয়ে অনুরোধ করেন এটা সেলফি তোলার জন্য। সেলফি তোলা হলে সে আর দেরি করেনা ফেসবুকে পোষ্ট করতে। আবার সে অনেক কষ্ট করে মানুষের নিকট থেকে ষ্টেটাস লেখাটাও সময় ব্যায় করে শিখে নিয়েছেন। আবার তার আইডিতে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি, সাংবাদিকদের লেখা বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ভিডিও নিউজ শেয়ার করেন। শত কষ্টের মাঝেও মন্টু মামু সব সময় থাকেন হাসি মুখে। দেখে মনে হয় দুঃখ কষ্ট তার ধারে কাছে আসতে পারে না। জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ তাকে ভালবাসেন। এই ভালবাসাতেই সে সমস্থ দুঃখ কষ্ট ভুলে যায়।
সে একজন সাধারন শ্রমিক, সামান্য আয় রোজগারে তার সংসার চলে। বাবার পৈত্রিক সম্পদ বলতে রয়েছে মাত্র ৮ শতক জমি এর উপর ঝুপড়ি ঘর। যার কারনে স্থানীয় সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিদের নিকট আমার অর্থিক অসচ্ছলতার কথা জানিয়েছি। এবং তারা আমাকে খুব ভালবাসে এ কারনে আমি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দ দশ শতক জমির উপর ২ লক্ষ ৯৯ হাজার ৮ শত টাকা ব্যায়ে যে ঘর বরাদ্দ দেয় তার জন্য আমি স্থানীয় চেয়ারম্যান বরাবর আবেদন করেছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত ঘরটি পাওয়ার ব্যাপারে স্থানীয় জনপ্রনিধিরা আমাকে সহযোগীতা করবেন।
কয়রায় ঘুগরাকাটি খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রি করে কৃষকরা খুশি
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রার কৃষকরা সরাসরি খাদ্য গুদামে চড়ামূল্যে ধান বিক্রয় করে নগদ টাকা হাতে পেয়ে খুশি হয়েছেন। তবে গুদামের চাহিদা মত কৃষকরা ধান দিতে না পারায় লক্ষ্য মাত্রা পূরনে সম্ভব নয় জানিয়েছেন খাদ্য গুদাম কতৃপক্ষ। সুত্র জানায়, কয়রা উপজেলা ঘুগরাকাটি খাদ্য গুদামে চলতি আমন ক্রয় মৌসুমে ১৬৮১ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও একমাসে কৃষকরা গুদামে ধান বিক্রি করেছেন মাত্র ৩৭৫ মেট্রিক টন। এ বিষয় খবর নিয়ে জানা গেছে আমন ধান ক্ষেতে ফল আসার সময় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ধানের ব্যাপক ক্ষতি হয়। এর পর ধান কর্তনের শুরুতেই কারেন্ট পোকার আক্রমনে আবারও ব্যাপক ক্ষতি সাধন করেন আমন ক্ষেতে। ফলে ধান বেশিরভাগ চিটাযুক্ত এবং ওজনে হালকা হয়ে যায়। কৃষকরা জানান, ধানের রং কালচে রং সহ ওজনে হালকা হওয়ায় খাদ্যগুদাম বেশিরভাগ ধান ফিরিয়ে দিচ্ছেন। অন্য দিকে কয়রা খাদ্য অধিদপ্তরের ব্যাপক প্রচারের ফলে কৃষকদের মধ্যে সরাসরি গুদামে ধান বিক্রয়ের সাড়া পড়লেও চাহিদা মত ধান দিতে ব্যর্থ হচ্ছে। তবে উপজেলা কৃষি অফিস আমন মৌসুমের পূর্বে উপজেলার ৭ টি ইউনিয়নে ১৭০০ জন কৃষককে ধান বিক্রির জন্য নির্বাচন করে কার্ড বিতারণ করেন। কৃষকরা সরকারি মূল্যে ১০৪০ টাকায় প্রতি মন ধান সরাসরি গুদামে বিক্রি করে নগত টাকা পেয়ে খুশি হলেও অনেক কৃষককে চিটামুক্ত ও ওজনে হালকা হওয়ার কারনে গুদাম থেকে ধান ফেরত আনতে হচ্ছে। গত ৩০ জানুয়ারি ঘুগরাকাটি খাদ্যগুদামে ধান ক্রয়ের সময় উপজেলার বামিয়া গ্রামের মন্টু সরদার, ফতেকাটি গ্রামের আবু মুছা গাজী, দঃ বেদকাশির প্রকাশ মন্ডলের সাথে কথা বললে, তারা বলেন বাজারের চেয়ে গুদামে ধান চড়ামূল্যে এবং নগদ টাকা পেয়ে আমরা খুবই খুশি। এ বিষয় ঘুগরাকাটি খাদ্য গুদামের কর্মকর্তা মোঃ নুরুন্নবী সিদ্দিক জানান, বিগত ২৬/১২/১৯ তাং থেকে গুদামে ধান ক্রয় শুরু হয়েছে নির্ধারিত ১৭০০ জন কৃষকের কাছ থেকে। তবে শুরুতেই ধান কম নিয়ে আসলেও জানুয়ারির মাঝামাঝি থেকে বেশি বেশি ধান আসায় ৩১ জানুয়ারি পর্যন্ত ৩৭৫ মেট্রিক টন ধান ২০৫ জন কৃষকের কাছ থেকে ক্রয় করা হয়েছে। তিনি বলেন, ধানের মান ভাল না হওয়ায় অনেক ধান ফেরত নিয়ে যাচ্ছে কৃষকরা। তবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ক্রয় করা হবে এবং গুদামের লক্ষ্যমাত্রা ১৬৮১ মেট্রিক টন ধান পাওয়া না যেতে পারে। তিনি আরও বলেন, চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই কৃষকরা বেশি বেশি ধান প্রতি দিন আনতে শুরু করায় লক্ষ্যমাত্রার কাছাকাছি যেতে পারে বলে তিনি ধারনা করছেন।
চুকনগরে এস,এস,সি ও দাখিল পরিক্ষার ১ম দিনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
চুকনগর প্রতিনিধি
চুকনগরে এস,এস,সি ও দাখিল সমমান পরিক্ষার ১ম দিনে বাংলা প্রথম পত্র পরিক্ষা সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০.০০টা থেকে বেলা ১.০০টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিক্ষা অনুষ্ঠিত হয়। চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫৫৭জন। ছাত্র ৩০১জন ও ছাত্রী ২৭৬জন। ভ্যেনু কেন্দ্র চুকনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ২৭৩ জন, ছাত্র ১৫৯ জন, ছাত্রী ১১৩ জন, অনুপস্থিত ১জন ছাত্রী। এই কেন্দ্রে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, ডুমুরিয়া উপজেলার একাডেমি সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা। উভয় কেন্দ্রের কেন্দ্র সচীবের দায়িত্বে ছিলেন, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম নূর ইসলাম(ভারপ্রাপ্ত)। চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি কর্মকর্তা দায়িত্বে ছিলেন, ডুমুরিয়া উপজেলার আইসিটি অফিসার মোঃ শাহাদাত হোসেন। চুকনগর হাচানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ৪৭৪ জন। কেন্দ্র সচীবের দায়িত্ব পালন করেন, চুকনগর হাচানিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক স,ম শাহিন কাদির। সরকারি কর্মকর্তা ছিলেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শেখ ফারুখ হোসেন।
তেরখাদায় এসএসসি/সসমান পরীক্ষা ২০২০ শুরু
তেরখাদা প্রতিনিধি
সারা দেশের ন্যায় তেরখাদায়ও গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০। এবছর এসএসসি পরীক্ষায় প্রথম দিন বাংলা বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৮০ জন শিক্ষার্থী। এবং ৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অন্যদিকে উপজেলার দাখিল পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ১৭৫জন। প্রথম দিন কুরআন ও তাজবীদ বিষয়ে ১৬৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ভোকেসনালে হাড়িখালী কেন্দ্রে ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২৯জন শিক্ষার্থী বাংলা ২য় পত্র বিষয়ের পরীক্ষায় অংশগ্রহন করে এবং ৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল সকাল সাড়ে ১০টায় ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, ১১টায় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র, সাড়ে ১১টায় ইখড়ি দাখিল মাদ্রাসা ও ১২টায় হাড়িখালী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য এবছর উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা ও ২টি ভোকেসনাল বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুস্থ সুন্দর ভাবে এসএসসি/সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তেরখাদায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
গত রবিবার সকাল ১১টায় তেরখাদা উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ৬ ইউনিয়নের বাছাইকৃত ২৮ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ, সার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণপদ পাল, ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, প্রেসকাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদসহ স্থাণীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে ২৮ কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি মুগ, এমওপি সার ১০ কেজি, ড্যাপ সার ১০ কেজি ও তিলের বীজ ১ কেজি, এমওপি ১০ কেজি, ডিএপি ২০ কেজি সার বিতরণ করেন। ইতোপূর্বে ৩৫ জন কৃষকের মাঝে সূর্যমুখী ও ভুট্টার বীজ বিতরণ করেন কৃষি অধিদপ্তর। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম।
সদর থানা জাতীয় যুবসংহতির বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
শেখ মোঃ তোবারেক হোসেন তপু জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর থানা জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন- সদর থানা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন লালু, যুগ্ন-আহ্বায়ক মোঃ আঃ সালাম, মোঃ আবুল কালাম, মোঃ হাফেজ আলী, মোঃ হযরত আলী, অপূর্ব দত্ত নেকু, গাজী মোশাররফ হোসেন, নারায়ন কুমার সরকার, রাজন দাস, মাসুদ আকুঞ্জী, মুন্সি হাবিব, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সেলিম, মোঃ মনির, মোঃ কামাল হোসেন, মোঃ সোহাগ প্রমূখ।
২০১৮ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ায় পাঁচ শিক্ষক বহিষ্কার
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় ২০১৮ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসচিবসহ কেন্দ্র কমিটির পাঁচ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা বিআরডিবি কর্মকর্তা আনিছুর রহমানকে নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব ও একই স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, কেন্দ্র কমিটির সদস্য সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, সালমা খাতুন, সহকারী শিক্ষক লাকি আক্তার ও ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম।
অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রসচিব আজিজুর রহমান বলেন, সোমবার প্রথমদিনের সৃজনশীল পরীক্ষা শেষে দেখা যায় সলুয়া মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয় ও অন্য একটি স্কুলের ১৯ জন রেগুলার পরীক্ষার্থীর ২০১৮ সালের প্রশ্নে (যে প্রশ্নে ক্যাজুয়ালদের নেওয়ার কথা) পরীক্ষা নেওয়া হয়েছে। অন্যদিকে ২ জন ক্যাজুয়াল পরীক্ষার্থীকে ২০২০ (রেগুলারদের নেওয়ার কথা) সালের প্রশ্ন দেওয়া হয়েছে। পরে তাদের লিখিত পরীক্ষা সঠিক প্রশ্নে নেওয়া হয়। বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল। এতে শিক্ষার্থীদের রেজাল্টে কোনও প্রভাব না পড়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলে নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, এঘটনায় তাকেসহ পরীক্ষা কমিটির পাঁচ সদস্যকেই অব্যাহতি দেওয়া হয়েছে।
জানতে চাইলে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)নিশ্চিত করেছেন।
কৃষকের তালিকায় মৃত ব্যক্তি, রিকশাচালক, দোকানদার!
মাগুরা প্রতিনিধি
ধান সংগ্রহমাগুরার শ্রীপুরে সরকারিভাবে আমন ধান ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন সিন্ডিকেট করে প্রকৃত আমন চাষিদের বাদ দিয়ে কৃষক তালিকা তৈরি করেছেন। মৃত, ভূমিহীন, দোকানদার, রিকশা ও ভ্যান চালক, ভূমিহীন এমন ব্যক্তির নাম রয়েছে তালিকায়। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও গুদাম কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার প্রান্তিক চাষিদের কথা বিবেচনা করে তাদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। চলতি মৌসুমে মাগুরার শ্রীপুর থেকে ১৩০৩ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এজন্য কৃষকের তালিকা তৈরির জন্য গত ২৬ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর লটারির আয়োজন করেন। কিন্তু সংশ্লিষ্টরা সেই লটারি না মেনে তাদের মতো করে তালিকা তৈরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রান্তিক কৃষকদের অভিযোগ, মূল তালিকায় শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের ১১০৪ জন কৃষকের নাম রয়েছে। যেখানে আমতৈল গ্রামের বদর উদ্দিন মোল্লার ছেলে মালেক মোল্লা নাম রয়েছে। যিনি ৪ বছর আগে মারা গেছেন। নাম রয়েছে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী খবির হোসেনের। তিনি ১০ বছর ধরে মালয়েশিয়াতে আছেন। ওই এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ তাদের নাম তালিকাভুক্ত করেছেন বলে জানা গেছে। এমনিভাবে বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন, দোকানদার, রিকশা ও ভ্যানচালক, ভূমিহীন, কৃষক নয় এমন অসংখ্য মানুষের নামের বিপরীতে ধানের বরাদ্দ দেওয়া হয়েছে। এমনকি তালিকায় মৃত ব্যক্তির নামও রয়েছে। উপজেলা কৃষি অফিস ও খাদ্য বিভাগের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক নেতারা সিন্ডিকেট করে এ কাজটি করেছে।
শ্রীপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতিমণ আমন ধান ৬০০-৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ সরকার সেখানে স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রতিমণ ধান একহাজার ৪০ টাকা দরে কেনার ঘোষণা দিয়েছে। তবে সিন্ডিকেটের কারণে প্রান্তিক কৃষকরা সেই সুবিধা থেকে একেবারেই বঞ্চিত হচ্ছেন। গুদামের গেট থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। আবার কেউ গুদাম পর্যন্ত পৌঁছে গেলেও আর্দ্রতার কথা বলে তাদের ফেরত পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা।
কৃষকরা জানান, গুদাম নিয়ন্ত্রণ করছেন সিরাজুল ইসলাম টোকন মেম্বার। তার সঙ্গে থাকেন গয়েশপুরের আওয়ামী লীগ নেতা মন্নু মিয়াসহ বেশকিছু নেতাকর্মী। তারা কোনোভাবেই ধান নিয়ে ঢুকতে দিচ্ছেন না। এসব বিষয়ে গুদাম কর্মকর্তাদের জানিয়েও কিছু হয় না। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তানজিলুর রহমান ও গুদাম কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার সব অভিযোগ অস্বীকার করেছেন।
তানজিলুর রহমান বলেন, ‘এখানে কোনও সিন্ডিকেট নেই। নির্বাচিত কৃষকদের কাছ থেকেই ধান কেনা হচ্ছে। আর দ্রুত গুদামজাত করার স্বার্থে পরিচিত ও নির্ভরযোগ্য কৃষকদের সরকারি বস্তা দেওয়া হলেও কোনও ব্যবসায়ীকে দেওয়া হচ্ছে না।’
ইয়াছিন কবীর বলেন, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের নাম নির্বাচনের পর লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। তালিকায় মৃত, প্রবাসী কিংবা কৃষক নয় এমন ব্যক্তিদের নাম থাকার কথা নয়। তাছাড়া নির্বাচিত কৃষকরা ধান দিতে পারছেন না এমন অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
ছাগলে খেলো জিলাপি, চাচির হাত ভাঙলো ভাতিজা
যশোর প্রতিনিধি
ছাগলের জিলাপি খাওয়াকে কেন্দ্র করে চাচি চায়না বেগমকে (৫৫) পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ভাতিজা তপন (৩৫)। আর তপনের হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আজগর আলী (৬৫) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে চৌগাছার পাশাপোল ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে লাশ দাফনের সময়। পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে পাঠায়।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজগর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ছাগলের জিলাপি খাওয়াকে কেন্দ্র করে তপন চাচি চায়নাকে মারধর করে। এতে তার হাতে চোট লাগে। স্ত্রীকে ভাতিজার হাত থেকে বাঁচাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আজগর। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
চায়না বেগম বলেন, প্রায় ৮ বছর ধরে তার স্বামী শয্যাশায়ী। বিকালে গ্রামের একটি মিলাদ থেকে জিলাপি এনে রাখে তার ভাসুরের ছোট ছেলে তপন। এরপর কোনও এক সময় তাদের একটি ছাগল ওই জিলাপি খেয়ে ফেলে। এ নিয়ে বাকবিত-ার একপর্যায়ে রাতে তপন ঘরে এসে তাকে মারধর করে। এতে হাতে আঘাত লাগে। তার স্বামী ঠেকাতে গেলে পড়ে গিয়ে মারা যান।
শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার
— জেলা আ’লীগ সভাপতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। তিনি বাঙালি জাতিকে নতুন এক আশা দেখিয়েছেন বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারসহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে তার হাত ধরেই।
তিনি গতকাল সোমবার সকালে জেলা পরিষদে রেনেসাঁ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এবং এলবি মিলনতীর্থ কাবের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন।
সংগঠনের সভাপতি রতন শুভ্র গাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাম মোহন মিস্ত্রির পরিচালনায় সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগনেতা এএফএম মাকসুদুর রহমান,বি এম এ সালাম, সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড.ফরিদ আহম্মেদ,এ্যাড.নিমাই চন্দ্র রায়,মোকলেসুর রহমান বাবলু,শেখ আবু জাফর,যুবলীগনেতা আসাদুজ্জামান রিয়াজ,জামিল খান,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন,মাহাফুজুর রহমান সোহাগ,রাফেল বাবু, বিনয় সরকার,বিবেকানান্দ দাস ও দীপ পান্ডে প্রমুখ। সভা শেষে উক্ত সংগঠনের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদকে সম্মামনা স্মারক প্রদান করা হয়।
কুয়েটে ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কার্যক্রমসমূহ পূর্ণাঙ্গ অটোমেশনের আওতাভূক্তকরণের অংশ হিসেবে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন ফি, লাইব্রেরী ফিসহ অন্যান্য ফি/চার্জ/পেমেন্ট জমা প্রদান কার্যক্রম অটোমেশনের আওতায় আনার জন্য ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এর ফলে শিক্ষার্থীদের বিড়ম্বনা অনেকাংশে হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এবং রেজিস্ট্রার জি এম শহিদুল আলম। পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লাইব্রেরীয়ান মোঃ আক্্কাছ উদ্দিন পাঠান, সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস এর হেড অফ ইঞ্জিনিয়ারিং মোঃ ইফতেখার আলম ইশহাক। এসময় অনুভূতি প্রকাশ এবং ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ এর মাধ্যমে লাইব্রেরী ফি প্রদান করেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নাজমুল সাকিব ফাহিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বিসিএমসি কলেজ ছাত্রর ঝুলন্ত লাশ উদ্ধার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
রোববার রাতে যশোরের মণিরামপুরের ভগবান পাড়ার পরিত্যক্ত একটি বাড়ি থেকে সুকান্ত বিশ^াস নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সুকান্ত উপজেলার পাঁচকাটিয়া গ্রামের শিশির বিশ^াসের ছেলে। সে যশোর বিসিএমসি কলেজের প্যাথলজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিল। শনিবার রাতে কোন এক সময় ঘরের আড়ার সাথে গামছা জড়িয়ে সে গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা স্বজনদের। এই ঘটনায় সুকান্তর বাবা বাদি হয়ে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
হরিদাসকাটি ইউপির পাঁচকাটিয়া ওয়ার্ডের মেম্বর স্বপন বিশ^াসসহ স্বজনরা জানান, সুকান্তদের মণিরামপুর পৌরশহরের ভগবান পাড়ায় পাকা বাড়ি রয়েছে। ৬-৭ মাস আসে তার মা লক্ষ্মী বিশ^াস অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে শহরের বাড়িতে তালা মেরে বাবার সাথে পাঁচকাটিয়া গ্রামে চলে যায় সে। গ্রামে থাকলেও মাঝেমধ্যে শহরের বাড়িতে এসে একা থাকত সুকান্ত। গত শুক্রবারও সে মণিরামপুরের বাড়িতে চলে আসে। এরপর আর গ্রামে ফেরেনি। শনিবার থেকে তার মোবাইলও বন্ধ ছিল। মেম্বর বলেন, রোববার সন্ধ্যায় বন্ধুরা সুকান্তকে ডাকতে ওই বাড়িতে যায়। কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা খুলে তারা সুকান্তকে ঝুলতে দেখে চিৎকার দেয়। এরপর আশপাশের লোকজন এগিয়ে আসেন।
মণিরামপুর থানার এসআই জহির রায়হান বলেন, এই ঘটনায় ওই ছাত্রের বাবা অপমৃত্যু মামলা করেছেন। সোমবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
মুজিববর্ষ উপলক্ষে মহানগর বঙ্গবন্ধু পরিষদ ম্যাগাজিন প্রকাশনা কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
গত ১লা ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর এর ম্যগাজিন প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ম্যাগাজিন প্রকাশনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী। প্রধান অতিথি ছিলেন পরিষদের মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আ.লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, প্রকাশনা কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর কার্যনির্বাহী সভাপতি ইউসুফ আলী সাদা, প্রধান বক্তা ছিলেন মহানগর সাধারন সম্পাদক রোটা. এম আসাদুজ্জামান মুন্না, আরো বক্তব্য রাখেন পরিষদের খুলনা মহানগর কার্যনির্বাহী কমিটি, বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। সভায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ ২০২০ উপলক্ষে ম্যাগাজিন প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং এস এম রাজুল হাসান রাজুকে প্রধান উপদেষ্টা, আলহাজ্ব এস এম গোলাম কিবরিয়া, মোঃ ইউসুফ আলী সাদা, এম আসাদুজ্জামান মুন্না, শরীফ এনামুল কবির, কবি নুরুন নাহার হীরাদ্বয়দের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলীকে আহবায়ক, মোঃ রফিকুল ইসলাম বাবুকে সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, কবি স.ম হাফিজুল ইসলাম, সাবেক কাউন্সিলর মামনুরা জাকির খুকুমনি, প্রভা.ইফফাত সানিয়া ন্যান্সি, এ্যাড. সোহেল পারভেজদ্বয়দের যুগ্ন আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, ডা. হাফিজুর রহমান সোহেল, মোঃ রেজাউল করিম, মোঃ সেলিম চৌধুরীদ্বয়দের যুগ্ন সদস্য সচিব করে ম্যাগাজিন প্রকাশনা বিষয়ক কমিটি করা হয়।
মুজিববর্ষ একুশে বইমেলার ৩য় দিন
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ৩য় দিন। বিকাল ৫টায় বইমেলার মঞ্চে লেখিকা সংঘ ও মহিলা পরিষদ বাচিক শিল্পীদের পরিবেশনায় স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শাপলা কুঁড়ি খেলাঘর আসর ও তারার মেলা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে।
সংসদে কয়রা-পাইকগাছাসহ খুলনার উন্নয়নে এমপি বাবু’র বিভিন্ন দাবি উপস্থাপন
খবর বিজ্ঞপ্তি
একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তৃতাকালে কয়রা-পাইকগাছাসহ খুলনার বিভিন্ন উন্নয়নের বিষয়ে দাবি তুলে ধরেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এমপি বাবু দাবিগুলো তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে, খুলনা টু ঢাকাগামী ননস্টপ ট্রেন রাতের পাশাপাশি প্রতিদিন দুপুরেও একটি ট্রেন সার্ভিস চলাচলের ব্যবস্থা গ্রহণ, কয়রা-পাইকগাছায় ৫৫ কিলোমিটার টেকসই বেঁড়িবাধ নির্মাণ, গড়–ই খালিতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও পাইকগাছায় ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, কপোতাক্ষ, শিবসা নদসহ খাল খনন, কয়রার দক্ষিণ বেদকাশীর গোলখালীতে পর্যটন কেন্দ্র স্থাপন, সিডর-আইলা, ফণি ও বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণ এবং খুলনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করা।
পাইকগাছায় আ’লীগ নেতা নজরুলের মৃত্যুতে এমপি বাবু’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম গাজী (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
দৈনিক খুলনাঞ্চলে সংবাদ প্রকাশের পর
মোড়েলগঞ্জে সুন্দরবন ঘেষা প্রাথমিক
বিদ্যালয়ের কর্তৃপক্ষ পেলেন ডেউটিন ও চেক বিতরণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের সুন্দরবন ঘেষা ১৬৬নং আমুরবুনিয়া বেলায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৈন্যদশা নিয়ে দৈনিক খুলনাঞ্চল পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর খবরটি নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের।
গতকাল সোমবার দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের হাতে ৬ হাজার টাকার চেক ও ২বান ডেউটিন তুলে দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে এ ডেউটিন ও চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, চেয়ারম্যান রিপন দাস, মো. আকরামুজ্জামান, প্রেসকাবের সহ-সভাপতি গনেশ পাল, ঢাকা প্রতিদিন মোরেলগঞ্জ প্রতিনিধি, অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ। উল্লেখ্য, আমুরবুনিয়া বেলায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভবনটি গত বছরে পরিত্যাক্ত হয়ে নতুন ভবনের কাজ জুন মাসে শুরু হয়। মাটি খুড়ে ফেলে রেখে যায় ঠিকাদার প্রতিষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে পাঠদান করতে হয়। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ কোনমতে বাসের খুটি টিনের ছাবরা দিয়ে শ্রেণীকক্ষ তৈরি করে সেখানে দেওয়া হয় শিক্ষার্থীদের পাঠদান।
সরেজমিনে বৃহস্পতিবার সাংবাদিকদের একটি টিম বিদ্যালয়ের নানাবিধ সমস্যা নিয়ে জাতীয়, আঞ্চলিক অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এ সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রশাসন বিষয়টি নজরদারিতে নিয়ে প্রাথমিক ভাবে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে টিন ও চেক বিতরণ করেছেন।
ব্রয়লার মাংস, ডিম ও বাচ্চা’র মূল্য ধসÑপোল্ট্রি শিল্পে অস্থিরতায়
মালিক সমিতির উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি
পোল্ট্রি ব্রয়লার মুরগী মাংস প্রতি কেজি মূল্য ৮৫ টাকা, ডিম প্রতিটি ৬ টাকা, একদিনের বাচ্চা ১০-১৫ টাকা পাইকারী বাজার মূল্য হওয়ায় পোল্টিও শিল্পে খামারী ও ব্যবসায়ীদের মাঝে অস্থিরতা বিরাজ করছে। দেশের ডিম ও মাংস চাহিদার অতিরিক্ত উৎপাদন হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মালিক সমিতি উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি: খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র নেতৃবৃন্দ। তারা চাহিদার আলোকে ডিম ও মাংস উৎপাদন, অতিরিক্ত মালামাল রপ্তানি, খামার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ও নিরাপদ উৎপাদন, সরবরাহ বাজার ব্যবস্থাপনায় সরকারের প্রাণিসম্পদ বিভাগের সরাসরি অংশগ্রহণের দাবী করেন। বিবৃতিদাতার হলেনÑপোল্ট্রি সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় প্রচার ও খুলনা পোল্ট্রি সমিতির মহাসচিব প্রাণিপ্রেমী এস এস এম সোহরাব হোসেন, সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জি এম নাসিরউল্লাহ, সাবেক সভাপতি মোঃ সালাহ উদ্দিন, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি প্রফুল্লা কুমার রায়, সৈয়দ বেলাল হোসেন, শেখ রেজানুল ইসলাম, আলহাজ্ব মোঃ আরিফুর রহমান বাবু, মোঃ তরিকুল ইসলাম, মোঃ জাফর, গোলাম সরোয়ার পিণ্টু, যুগ্ম মহাসচিব আলহাজ্ব হাফিজুর রহমান লিপু, তপন পাল, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, ইলিয়াস চৌধুরী, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, মোঃ এনছান আলী, সিরাজুল ইসলাম চৌধুরী, সলেমান খান, এস এম সোহানুর রহমান শাওন প্রমুখ।
বিএনপি নেতা ডালিমের রুহের মাগফিরাত কামনায় খালিশপুরে দোয়া
খবর বিজ্ঞপ্তি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য মরহুম কাজী শাহ সেকেন্দার আলী ডালিমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর বৈকালীস্থ ১৪ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বর্ষিয়ান বিএনপি নেতা জহর মীর। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি। উপস্থিত ছিলেন এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, শেখ শাহিনুল ইসলাম পাখী, শেখ সাদী, কাজী আব্দুল লতিফ, ইউসুফ মোল্লা, শেখ হেমায়েত হোসেন, মনিরুজ্জামান মনি, ডাঃ আলতাফ হোসেন, মতিয়ার রহমান, মিসেস মনি, সত্যনন্দ দত্ত, শেখ মোহাম্মদ হোসেন, মাহমুদ হাসান শান্ত, গাজী সালাহউদ্দিন, গোলাম মোস্তফা ভূট্টো, শেখ মিজানুর রহমান, শাকিরুল্লাহ তুহিন, আমিনুল ইসলাম বাবু, মোঃ সিরাজুল ইসলাম, তৈয়ব আলী, বাবুল, বাপ্পী, সালমান, আল মামুন প্রমুখ।
প্রধানমন্ত্রীর সাথে খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের সাক্ষাৎ : কমিটি গঠনে নির্দেশনা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সোমবার বিকেল ৩ টায় খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দলীয় সভানেত্রী খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে কমিটি গঠন নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন। জেলা সাধারণ সম্পাদক জানান, সভানেত্রী জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন। সভানেত্রী বলেছেন, কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি যেন স্থান না পায়। তিনি সৎ ত্যাগী এবং পরিচ্ছন্ন নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন। নেত্রী আরো বলেছেন, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে যাচাই-বাছাই করে যোগ্য নেতাদের জেলায় নেতৃত্বে আনার জন্য।
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী বলেন, দলের সভানেত্রীকে আমি বলেছি আপনার সকল নির্দেশনা স্বচ্ছতার সাথে পালনের লক্ষ্যে আমি সর্বদা সজাগ থাকবো।
উল্লেখ্য, ২০১৯ সালের বছর ১০ ডিসেম্বর খুলনায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এসময়ে মহানগর শাখায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতি ও এমডিএ বাবুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া জেলা শাখায় শেখ হারুনুর রশীদ সভাপতি এবং অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মহানগর বা জেলায় এখনো পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।











































