Home Lead নতুন স্বপ্ন পুরণের দিন, আজ ফ্যামিলি কার্ড পাচ্ছেন খুলনার নারীরা

নতুন স্বপ্ন পুরণের দিন, আজ ফ্যামিলি কার্ড পাচ্ছেন খুলনার নারীরা

13


স্টাফ রিপোর্টার
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফ্যামিলি কার্ডের সুফল পেতে যাচ্ছেন দরিদ্র পরিবারগুলো। তাদের মধ্যে বইছে উৎসবের আমেজ। কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছেন খুলনার খালিশপুরের দরিদ্র মানুষজন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দরিদ্র পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে খালিশপুরের একটি ১০ নম্বর ওয়ার্ডের মহিলা প্রধান পরিবার এ সুবিধা পাবে। প্রতি মাসে প্রত্যেক পরিবারকে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।
আজ ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে খুলনায় ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করা হবে। সরকারের পক্ষ থেকে এ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একই সাথে খুলনার খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডে নয়াবাটি হাজি শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠে খুলনায় প্রথম এই কার্ড বিতরনের কার্যক্রমের উদ্ধোধন করা হবে। খুলনায় এই কর্মসুচির উদ্বোধন করবেন হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি।বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত থাকবেন কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মন্জু।
প্রথম পর্যায়ে সারা দেশে ১৪টি থানা ও উপজেলার ১৪টি ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। তারই ধারাবাহিকতার মধ্যে খুলনা-৩ সংসদীয় আসনের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাটি এলাকায় হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলো এ সুবিধা পাচ্ছে। এই ওয়ার্ডের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মধ্যে যেসব পরিবারে মা বা কোনো নারী প্রধান রয়েছেন, তারাই এ ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।
এ বিষয়ে খালিশপুরের আনোয়ারা বেগম বলেছেন, সরকারি লোকজন এসে কাগজপত্র নিচ্ছে। শুনেছি, আমাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ড পেলে আমাদের অনেক উপকার হবে।
সাজেদা বেগম ও শম্পা বেগম বলেন, আমরা এই অঞ্চলের অবহেলিত মানুষ। কেউ আমাদের দিকে তাকায় না। নতুন সরকার আমাদের ফ্যামিলি কার্ড দিচ্ছে। এতে আমাদের পরিবার চালাতে অনেক সুবিধা হবে এবং সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারব।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদ জানিয়েছেন, প্রতি মাসে প্রত্যেক পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে এ অর্থ প্রদান করা হবে। উদ্বোধনকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো জানান, আগামী চার বছরে ধাপে ধাপে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। তারই ধারাবাহিকতায় খুলনার খালিশপুর থেকে শুরু হ”েছ এই কর্মসুচি। খুলনার অন্যান্য ওয়ার্ডেও অনুরুপ ভাবে পর্যায়ক্রমে বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহন করেছেন।