Home আঞ্চলিক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

8


গতকাল (৯ মার্চ) দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত “বায়তুন নুর-নিউ মার্কেট ঘিরে চাঁদাবাজির অভিযোগ” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত ওই সংবাদের একাংশে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও ভিত্তিহীন।


আমি স্পষ্টভাবে জানাতে চাই, উক্ত সংবাদের সাথে বাস্তবতার কোনো মিল নেই। মূলত একটি মহল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে আমি প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে ভ্রান্ত তথ্য সরবরাহ করেছে বলে আমি মনে করি। আমি একজন সচেতন নাগরিক হিসেবে সবসময় আইন মেনে চলি এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পক্ষে কাজ করে আসছি। তাই এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে আমি গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট মহলকে এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।


-মো. আতিকুর রহমান রুবেল বিশ্বাস