ঢাকা অফিস।।
নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ দিয়ে আগামীকাল মঙ্গলবার ফ্যামিলি কার্ড বিতরণের অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইল এলাকার নারীদের হাতে এই কার্ড তুলে দেবেন তিনি। সুবিধাভোগী নারীদের মোবাইলে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা। প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতি মাসে আর্থিক সুবিধা পাবেন এমন খবরে খুশী কড়াইলবাসী।
প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসন থাকা বিএনপির চেয়ারম্যান নির্বাচনী অঙ্গীকার হিসেবে ঘোষণা দিয়েছিলেন ফ্যামিলি কার্ডের। ঢাকা ১৭ আসনের প্রার্থী হয়ে নির্বাচনী এলাকা কড়াইল বস্তির সমাবেশে এমন ঘোষণাই দিয়েছিলেন।
সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার এক মাসেরও কমক সময়ের মধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন তারেক রহমান। মঙ্গলবার সকাল ন’টায় রাজধানীর কড়াইল টিএন্ডটি মাঠে নারীদের হাতে এ কার্ডের কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। পুরোদমে চলছে ঐতিহাসিক এই কার্ড উদ্বোধন কার্যক্রম।
কড়াইলের পাশাপাশি সাততলা, ভাষানটেকসহ মিরপুরের আরও কিছু বস্তিবাসীকে শুরুতে দেয়া হবে এই কার্ড। ফ্যামিলি কার্ডকে ঘিরে কড়াইলবাসীর মধ্যে উৎসবের আমেজ। এখানকারী নিম্ন আয়ের নারীরা বলছেন, কার্ড পেতে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পরিবারের সদস্যসহ বেশ কিছু তথ্য দিয়েছেন তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্ড বিতরণের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে কড়াইল বস্তিবাসী। এর মাধ্যমে আর্থিক অস্বচ্ছলতা দূর, সন্তানের পড়াশুনায় সহায়তাসহ আরও উপকারের অপেক্ষায় তারা। নারী সদস্যরা এ কার্ড পাচ্ছেন বলে খুশি পুরুষরাও।











































