Home আঞ্চলিক মামলায় গ্রেপ্তার ও বরখাস্ত হয়েও বহাল তবিয়তে অফিস করছেন জেলা পরিষদের আসলাম

মামলায় গ্রেপ্তার ও বরখাস্ত হয়েও বহাল তবিয়তে অফিস করছেন জেলা পরিষদের আসলাম

72


স্টাফ রির্পোটার।।


খুলনা জেলা পরিষদের নিম্নমান সহকারি-কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর এমডি আসলাম হোসেন বরখাস্ত হয়েও বহাল তবিয়তে অফিস করছেন। প্রায় ২৩ আগে তিনি বরখাস্ত হন। এ ঘটনায় জেলা পরিষদে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি এক পত্রে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভা:) তাছলিমা আক্তার স্বাক্ষরিত স্মারক নম্বর (৪৬,০০,৪৭০০,০০০০,০০২,০৪,০২,২৪-১৬৩৭) নিম্নমান সহকারি-কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর এমডি আসলাম হোসেন বরখাস্ত হন। অফিস আদেশে জানাযায়, চলতি বছরের এমডি আসলাম হোসেনের খুলনার জি আর ৩১৯/২৫ নম্বর মামলা চলমান রয়েছে। গত ৯ ফেব্রুয়ারি চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন না পেয়ে জেল হাজতে তাকে প্রেরণ করে। যার প্রেক্ষিতে স্থানীয় সরকার ( জেলা পরিষদ) কর্মকর্তা এবং কর্মচারি চাকুরি বিধিমালা ১৯৯০ এর সাধারণ আচরন ও শৃ্খংলা’ ৪৪ ধারা মোতাবেক ১০ ফেব্রুয়ারি জেলা পরিষদের চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

সম্প্রতি আসলাম হোসেন জামিনে বের হন। কিন্তু বরখাস্ত আদেশ প্রত্যাহার না হলেও তিনি এখনো বহাল তবিয়তে অফিস করছেন। বিষয়টি নিয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে নানা রকম গুন্জন চলছে। সাধারণ কর্মীদের মাঝেও ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে জানতে জেলা পরিষদের উর্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।