Home জাতীয় সপরিবারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

8

ঢাকা অফিস।।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে সপরিবারে উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে তিনি বাবা-মায়ের কবরের পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর স্ত্রী, কন্যা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। জিয়ারতকালে তাঁর সাথে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেছেন।