Home আঞ্চলিক নগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজারে সংঘর্ষে আহত ২

নগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজারে সংঘর্ষে আহত ২

36


স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা কাঁচা বাজারে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ শ্রমিক অহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত শ্রমিকদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে শ্রমিকদের টাকার ভাগা নিয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঁচা বাজারে লোড- আনলোড কাজে নিয়োজিত নিয়মিত শ্রমিকরা কাজ করছিল। সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় কয়েকজন যুবক কাঁচা বাজারে প্রবেশ করে লেবারদের এলোপাতাড়ি মারধর শুরু করে। মুহুর্তেই বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে শ্রমিক ও বহিরাগতের মধ্যে সংঘর্ষ লেগে যায়। উভয়ের হাতে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে সাদ্দাম, মঞ্জিল নামের দু’জন শ্রমিক আহত হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সোনাডাঙ্গা থানাপুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কাঁচা বাজারের একজন ব্যবসায়ী খুলনাঞ্চলকে বলেন, দীর্ঘদিন ধরে বাজারের ১২১২ নিবন্ধিত লেবার শ্রমিক সমিতির সরদার ও এলাকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে টাকার ভাগাভাগি উত্তেজনা চলছিল। সোমবার যা সংঘাতে রূপ নেয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, কাঁচাবাজারে সর্দার নিয়োগকে কেন্দ্র করে বহিরাগতদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।