খবর বিজ্ঞপ্তি
খুলনা, ১৯ অক্টোবর ২০২০ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে করোনা পরিস্থিতি, নদীভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। দরিদ্র, এতিম, দুস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ মানবিক সহায়তা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যার্থে পিরোজপুরের ইন্দোরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নে ৭১টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জীবিকা নির্বাহের জন্য রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, জাল ও ছাগল বিতরণ করা হয়। এই সাহায্য বন্যা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত স্থানীয় দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করে।











































