সৈয়দ হুমায়ুন কবীর।।
এলপিজি গ্যাস সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। সরকার কর ও ভ্যাট কমানো এবং ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার হলেও বাস্তবে খুচরা বাজারে গ্যাসের দেখা মিলছে না। কোথাও কোথাও আবারো অধিক দামে বিক্রি হচ্ছে বসুন্ধারা, আই গ্যাস, যমুনা ও সান ১২ কেজির সিলিন্ডার গ্যাস। এখন এ সকল সিলিন্ডার গ্যাস বিক্রি হ”েছ দুইশ থেকে তিনশো টাকা বেশি দরে। নগরীর বিভিন্ন এলাকায় দোকানের সামনে সারি সারি খালি সিলিন্ডার পড়ে থাকলেও ভরা সিলিন্ডার নেই; যেন গ্যাসের জন্য হাহাকার বিরাজ করছে। নগরীতে এমন চিত্রই যেন এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর একাধিক এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ খুচরা দোকানে এলপিজির কোনো মজুত নেই। কোথাও কোথাও অল্পসংখ্যক সিলিন্ডার এলেও তা সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০-৪০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।কোথাও আবার ৫০০ টাকার বেশিও নেয়া হচ্ছে বলেও অনেক অভিযোগ পাওয়া গেছে। দ্বিগুণ দাম দিয়েও গ্যাস না গেয়ে অনেক গ্রাহককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।
সাধারণ মানুষের ভোগান্তি চরমে এলপিজির এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হোটেল-রেস্টুরেন্ট, ক্ষুদ্র ব্যবসায়ী ও চা দোকানিরা। রান্নার খরচ বেড়ে যাওয়ায় অনেক দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। কেউ কেউ আবার বাধ্য হয়ে কেরোসিন বা বিকল্প জ্বালানি ব্যবহার করছেন।
ফুলবাড়ীগেট এলাকার চায়ের দোকানি সেলিম বলেন, ৩০০-৪০০ টাকা বেশি দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক দোকান বন্ধ হয়ে গেছে। আমরা কেরোসিন জ্বালিয়ে কোনোমতে কাজ চালাচ্ছি।
আরেক ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ ফয়সাল বলেন, গ্যাস না থাকায় সংসার চালানো কষ্ট হয়ে গেছে। আমরা দ্রুত এর সমাধান চাই।
খুচরা বিক্রেতাদের অভিযোগ ডিলাররা সরবরাহ করছেন না, নগরীর দৌলতপুর, ফুলবাড়ীগেট, রায়পাড়া রোড, পশ্চিম বানিয়াখামার, চিত্রালী বাজার, নিউমার্কেট, বয়রা বাজার, গোয়ালখালিসহ বিভিন্ন গলি ও আশপাশের এলাকার খুচরা বিক্রেতারা জানান, ডিলারদের কাছ থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ায় তারা গ্যাস বিক্রি করতে পারছেন না। অপরদিকে ডিলাররা বলছেন, সংশ্লিষ্ট ডিপো খেকে তাদেরকে গত কিছু দিন যাবত তাদেরকে গ্যাস সরবরাহ করা হ”েছ না। ফলে তারাও পাইকারি বা খুচরা দোকানিদের কাছে গ্যাশ বিক্রি করতে পারছেন না। তবে তাদের ধারনা ডিপোতে পর্যাপ্ত মজুত রয়েছে। কিš‘ তারা অধিক মুনাফার আশায় সরবরাহ করছে না বা সরবরাহ কমিয়ে দিয়েছে। তারা এ জন্য সরকারের বিভিন্ন সংস্থার জরুরী হস্তক্ষেপ ও তদারকির দাবি জানিয়েছেন।
আরিফ এন্টারপ্রাইজের মালিক আরিফ শিকারী বলেন, ডিলাররা সপ্তাহে এক-দুইবার মাত্র সিলিন্ডার দেন। এক সপ্তাহে এক হাজার থেকে এক জ হাজার ২৫টি করে গ্যাস পাই। তা দিয়েও এ এলাকায় সংকুলাণ হয় না। কিন্ত বর্তমানে কয়েকদিন ধরে কোন গ্যাস পাচ্ছিনা। স্থানীয় গ্রাহকরা প্রায় প্রতিনিয়তই গ্যাসের জন্য এসে ফিরে যাচ্ছেন। অনেক সময় তারা আবার আমাদের দুষছেন।
ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, তাদের ধারনা বড় বড় ডিলার ও ডিপো মালিকরা কৃত্রিম সংকট তৈরি কেেছ অধিক লাভের আশায়। কিন্ত ভোক্তা অধিকারসহ সরকারের অন্য সংস্থাগুলো রয়েছেন ‘ঠুটো জগ্ননাথের’ ভুমিকায়। নেই তাদের কোন সঠিক তদারকি। ভলে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারন গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। এলসি জটিলতায় এলপিজি সংকট দেখিয়ে ডিলার-খুচরা বিক্রেতা দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি গ্যাস।
গৃহিনী সাগিরা ইয়াসমিন বলেন, ১ হাজার ২৫৩ টাকার এলপিজি ১৬-১৭ ’শ টাকা দরে বিক্রি করছেন। এর দায় কার?
ক্ষুদ্র ব্যবসায়ীদের বরাত দিয়ে এই প্রতিনিধিকে জানান, ডিলারদের কাছ থেকে প্রতি সিলিন্ডার ১ হাজার ৪৫০ টাকায় কিনে সার্ভিস চার্জসহ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকায় বিক্রি করছেন তাদের কাছে।
সুত্রটি জানায়, আবার কখনো কখনো ডিলার পর্যায়েই ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে কিনতে হয়।
বানিয়াখামার এলাকার জেড এন্ড জেড ট্রেডাসের মালিক বলেন, সারাদিন কোনো সিলিন্ডারই আসেনি। ডিলাররা বলছেন, কাল (বৃহস্পতিবার ) থেকে কিছু আসতে পারে। গ্রাহকদের বোঝানো কঠিন হয়ে পড়েছে।
কোম্পানি থেকে সরবরাহ নেই: দাবি ডিলারদের এদিকে ডিলাররা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, মূল সংকট কোম্পানি পর্যায়ে। ফুলবাড়িগেট এলাকার বেক্সিমকোর ডিলার সো. রাসেল বলেন, কোম্পানি থেকে কোনো গ্যাস পাচ্ছি না। আগে যখন ছিল, তখন ১ হাজার ৪০০ থকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি। এখন সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ।
নিউমার্কেট এলাকার বিএম এলপি গ্যাসের বিক্রেতা সাজ্জাদ বলেন, গ্রাহকরা প্রতিদিন চাপ দিচ্ছে। কিন্তু কোম্পানি থেকে গ্যাস না পেলে আমরা কী করবো ?
কনজুমার এসোসিয়েশন অব বাংণাদেশ ক্যাব এর থুণনার সভাপতি সাজমুল আজম ডেভিট বলেন,গ্যাসের দাম কয়েকদিন আগেও ছিল ১ হাজার ৩৫০ টাকায়, কিন্তু এখন কয়েকটি দোকানে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও আবার গ্যাস সংকট রয়েছে। এটা সর্ম্পুন্ন সরকারের একটি সিন্ডিকেটে এ কাজ হচ্ছে বলে উল্ল্যেখ করেন।
সিন্ডিকেটের কারসাজি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলেন, এটা পুরোপুরি সিন্ডিকেটের খেলা। আমদানিতে সমস্যা হলে অন্তত এক মাস আগেই জানানোর কথা। ভোক্তা অধিদপ্তর অভিযান চালালে দোকান বন্ধ করে দেওয়া, পালিয়ে যাওয়া কিংবা ধর্মঘট ডাকা সবই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা চলছে।
কবে কাটবে এই সংকট ? সরকারি সিদ্ধান্ত, ব্যবসায়ীদের ঘোষণা আর মাঠপর্যায়ের বাস্তবতা- সব মিলিয়ে এলপিজি সংকট এখনো কাটেনি। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।











































