Home আঞ্চলিক ১৭ বছর পর ভোটের বিজয় নিশ্চিত করতে হবে ব্যালটের মাধ্যমে: আজিজুল বারী...

১৭ বছর পর ভোটের বিজয় নিশ্চিত করতে হবে ব্যালটের মাধ্যমে: আজিজুল বারী হেলাল

12


।। খবর বিজ্ঞপ্তি।।

খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের পবিত্র ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। হাজারো মানুষের রক্ত, গুম ও হত্যার বিনিময়ে আজ গণতন্ত্র পুনরুদ্ধারের যে পথ তৈরি হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তার চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে হবে।


বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রূপসার উত্তর খাজাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিএসবি নাগরিক সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে সারাদেশে এক কোটি শিক্ষিত ও দক্ষ বেকারের কর্মসংস্থান করা হবে।খুলনার বন্ধ হয়ে যাওয়া স্টার জুট মিলসহ সব পাটকল পুনরায় চালু করে শিল্পাঞ্চলকে সচল করা হবে। পাশাপাশি রূপসার ফিশ ফ্রিজিং কোম্পানিগুলোকে একটি ইকোনমিক জোনের আওতায় এনে রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানো হবে।


বিএনপির ৩১ দফা রূপরেখা ব্যাখ্যা করে তিনি বলেন, প্রত্যেক কৃষকের হাতে ‘কৃষি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে কৃষকরা ৫ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ, স্বল্পমূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন।এছাড়া প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি হেলথ কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এই কার্ডের মালিক হবেন পরিবারের মা বা বোন। দেশের যেকোনো প্রান্তে উন্নত চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে নিশ্চিত করবে রাষ্ট্র। অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বদ্ধ বিল, নাদিয়ার বিল ও পল্লবীর বিল সংলগ্ন খাল খননের ঘোষণা দেন তিনি।প্রবাসীদের উন্নত চাকরির সুযোগ বাড়াতে প্রথাগত শিক্ষার পাশাপাশি আরবি, চীনা ও জাপানি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান।আইনশৃঙ্খলার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন,অপরাধী বা চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় নেই। আমার দলের কেউ সাধারণ মানুষের ওপর জুলুম করলে তাকেও প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। ১৭ বছর যেভাবে মানুষ নির্যাতিত হয়েছে, সেই ভয়ের রাজত্ব আর ফিরে আসতে দেওয়া হবে না।


একটি আধুনিক, নিরাপদ ও ধর্মীয় অনুশাসন মেনে চলা আদর্শ অঞ্চল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।তিনি বলেন,পারস্পরিক বিবাদ ভুলে আমাদের নতুন এক বাংলাদেশ গড়তে হবে—যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মাস্টার আলহাজ্ব আঃ আজিজ মোড়ল এবং পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান।বিকেলে তিনি টিএসবি ইউনিয়নের তালতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনায় অংশ নেন।সন্ধ্যায় সেনের বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা তারেক মাহমুদ, জিএম আসাদুজ্জামান, সরদার সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, আরশাদ আলী, আঃ আজিজ শেখ, পরিতোষ কুমার দত্ত, টিএসবি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার নন্দী, পাথরঘাটা দীপক কুমার রায়, আলহাজ্ব শেখ জালাল উদ্দীন, সুধীর দাস, এসকে হারুনার রশিদ, আঃ মান্নান মাস্টার, দেবপ্রসাদ পাল, আলহাজ্ব সৈয়দ আহম্মদ আলী, মাস্টার শেখ শাহাজাহান আলী, গৌতম ভদ্র, মোঃ জাহাঙ্গীর কবীর, আলম শেখ, রতন ধর, দীপক দত্ত, আঃ গফফার মাস্টার, মোঃ বাবুল খান, হাফেজ মোঃ সিরাজুল ইসলাম, গৌতম বর্ধন, বিকাশ পাল, মধুসূদন দত্ত, কাজী আঃ হালিম, মনোরঞ্জন সরকার, মোঃ আব্দুল রশিদ ফকির, আঃ গফফার সরদার, লাল মিয়া, মোঃ নাজিমুদ্দিন, মোঃ হোসেন শেখ, আব্দুর রউফ শেখ, আঃ জব্বার ও আবু নাছের ভূইয়া। উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, শেখ আব্দুর রশিদ, আব্দুস সালাম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান সাইফ, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, বিএনপি নেতা কামরুজ্জামান তপন, কামরুল ইসলাম কচি, সাজ্জাত হোসেন, যুবদল নেতা মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মাসুদ খান, জাহিদুল ইসলাম রবি, এফ.এম মনিরুল ইসলাম, কবির শেখ, বাবু মোল্যা, মহিউদ্দীন লিটু, ইসরাইল বাবু, মাঈনুল হাসান, নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, জাহিদ হাসান, বাবুল শেখ, আসাদ পাইক, বেল্লাল হোসেন, মিজানুর রহমান মিজান, খান আলমগীর, মুরাদ হোসেন বাবু, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, আরমান শেখ, আজাদ শেখ, শাহিনুর রহমান, শাহরুখ হাসান ও রবিউল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।