Home আঞ্চলিক বিচারকের কক্ষে ঘুষ দেওয়ার চেষ্টা এসআইয়ের, অতঃপর…

বিচারকের কক্ষে ঘুষ দেওয়ার চেষ্টা এসআইয়ের, অতঃপর…

9


খুলনাঞ্চল রিপোর্ট
বরগুনার পাথরঘাটায় বিচারকের কামরায় ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে শাহরিয়ার জালাল নামে এক এসআইকে আটক করেছে পুলিশ। পরে বিভাগীয় মামলার শর্তে মুচলেকার মাধ্যমে তাকে পাথরঘাটা থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এসআই শাহরিয়ার জালাল পাথরঘাটা থানায় কর্মরত। আদালতের প্রতিবেদনে জানা যায়, পাথরঘাটার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ সোমবার দুপুরে নিজের খাস কামরায় অবস্থান করছিলেন। এ সময় এসআই শাহরিয়ার জালাল তিনি এক আসামির জামিনের সুপারিশ করে ঘুস দিতে চান এবং তিনি জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে।
এ ঘটনায় পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ তিনি বিব্রতবোধ করেন। এক পর্যায়ে কোর্ট পুলিশের এসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে মো. শাহরিয়ারকে আটক করা হয়। ঘটনার খবর পেয়ে পাথরঘাটা থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) বিষয়টি বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত ই খুদাকে অবহিত করা হয়। পরে জেলা পুলিশ সুপারের অনুরোধে বিভাগীয় মামলার আশ্বাস প্রদান করা হলে বিকালে পাথরঘাটা থানার ওসি মংচেনলার কাছে মুচলেকার মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তাকে জিম্মায় দেওয়া হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, বিষয়টি বিচারক অর্ডার শিটে যেভাবে সিদ্ধান্ত দেবেন, সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট এসআইয়ের বিষয়।