।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির ২৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে সমাজ হারাল একজন স্নেহশীল, পরোপকারী ও আদর্শ মাতৃহৃদয়ের অধিকারী নারীকে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে. এম. হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন প্রমূখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন—আমিন।











































