Home জাতীয় জুলাইযোদ্ধা সুরভীর জামিন

জুলাইযোদ্ধা সুরভীর জামিন

12


স্টাফ রিপোর্টার।।
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত তার চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

এর আগে সুরভীর বিষয়ে খোঁজ নেয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, সুরভী দ্রুত আইনি প্রতিকার পাবেন।


এদিকে একই দিনে আদালত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। সুরভী গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করছেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সুরভীর একটি জন্মনিবন্ধনের কপি ছড়িয়ে পড়েছে। সেখানে উল্লেখ থাকা তথ্য অনুযায়ী, তার বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি—এ নিয়েও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।